বুধবার, ২৭ মে ২০২৬, ০২:২১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সৌদি আরবের সাথে মিল রেখে পাকুন্দিয়ায় একদিন আগে ঈদ উদযাপন ঈদের ছুটিতে এটিএমে টাকা সংকট, বুথে বুথে ভোগান্তি কোরবানির বর্জ্য ১২ ঘণ্টার মধ্যেই সরানোর ঘোষণা ডিএনসিসির ইতালি যাত্রায় লিবিয়ায় গিয়ে জিম্মি, মুক্তিপণে ছাড়, গ্রেপ্তার ৩ প্রস্তুত শোলাকিয়া মাঠ: সকাল ৯টায় ঈদ জামাত, থাকছে বিশেষ ট্রেন দেওয়ানগঞ্জে কোরবানির হাটে মহিষের তাণ্ডব, প্রাণ গেল দুজনের হোসেনপুরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ ঈদুল আজহা উপলক্ষে বদলগাছীতে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের আর্থিক সহায়তা বিতরণ কিশোরগঞ্জে পিকআপ-মোটরসাইকেলের সংঘর্ষে একই পরিবারের ৩ জন নিহত কালশীতে বস্তিতে ভয়াবহ আগুন

ধর্ষণের কোনো ঘটনাই ঘটেনি, বললেন অস্ট্রেলিয়ার অ্যাটর্নি জেনারেল

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ৩ মার্চ, ২০২১
  • ১৯৭ বার পড়া হয়েছে
ধর্ষণের কোনো ঘটনাই ঘটেনি, বললেন অস্ট্রেলিয়ার অ্যাটর্নি জেনারেল

নিজের বিরুদ্ধে আনিত ধর্ষণের অভিযোগ দৃঢ়ভাবে অস্বীকার করেছেন অস্ট্রেলিয়ার অ্যাটর্নি জেনারেল ক্রিশ্চিয়ান পোর্টার। এক প্রতিবেদনে এ খবর দিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহে অস্টেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসনকে পাঠানো এক চিঠিতে জানানো হয়েছে- পোর্টার ১৯৮৮ সালে ১৬ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণ করেন। এই অভিযোগ প্রকাশ্যে আসার পর অ্যাটর্নি জেনারেল ক্রিশ্চিয়ান পোর্টারের পদত্যাগের দাবি উঠে। তবে সেই দাবি প্রত্যাখ্যান করেন প্রধানমন্ত্রী মরিসন।

আজ স্থানীয় সময় বুধবার এক বৈঠকে পোর্টার বলেন, ‘আমাকে ঘিরে যে সমস্ত অভিযোগ করা হয়েছে, এমন কোনো ঘটনা কখনো ঘটেনি। আমার প্রধানমন্ত্রী আমাকে পূর্ণ সমর্থন করেছেন। আমি আমার পদ থেকে সরে যাচ্ছি না। তবে দুই সপ্তাহের ছুটিতে যাচ্ছি।’

ঘটনার শিকার ওই নারী গত বছর নিউ সাউথ ওয়েলস পুলিশকে তার অভিযোগ জানালেও আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেননি। অভিযোগ জানানোর পর গত জুনেই ওই নারী আত্মহত্যা করেন। পরে ধর্ষণের অভিযোগের তদন্ত স্থগিত করে পুলিশ।

অভিযোগের বিষয়ে তিনি বলেন, ‘যে ঘটনা একদমই ঘটেনি, সে ঘটনার ক্ষেত্রে শুধু অভিযোগের জেরে যদি আমি পদত্যাগ করি, তাহলে অস্ট্রেলিয়ার যে কেউ-ই তার চাকরি হারাতে পারেন…শুধুমাত্র অভিযোগের ভিত্তিতে, প্রামাণ থাকুক বা না থাকুক।’

প্রসঙ্গত, ব্রিটানি হিগিন্স নামক এক নারী অস্ট্রেলিয়ায় পার্লামেন্ট ভবনের ভেতরে তার এক সিনিয়র সহকর্মী দ্বারা ধর্ষণের শিকার হয়েছেন বলে প্রথমে অভিযোগ তুলেছিলেন। এরপরই দেশটির ক্ষমতাসীনদের দ্বারা ধর্ষণ ও যৌন হয়রানির শিকার হওয়া নারীরা তাদের সাথে ঘটে যাওয়া ঘটনার বিষয়ে মুখ খুলছেন এবং বিচারের দাবিতে সোচ্চার হতে শুরু করেছেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com