সোমবার, ০১ জুন ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ব্রাজিল সমর্থকদের ৮৫ হাজার টাকা জরিমানা হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু প্রশান্ত মহাসাগরের পূর্বাঞ্চলে আরেকটি জাহাজে যুক্তরাষ্ট্রের হামলায় নিহত ৩ শিশু রামিসা হত্যা-ধর্ষণের বিচার শুরু সোমবার: আইনমন্ত্রী হোসেনপুরে ঈদকে কেন্দ্র করে অতিরিক্ত ভাড়া আদায় রোধে অভিযান, সিএনজি জব্দ নিচে সংবাদটি বানান, বিরামচিহ্ন ও কাঠামোগতভাবে সম্পাদনা করে দেওয়া হলো: পাকুন্দিয়ায় জুবায়ের হত্যা মামলায় সন্দেহভাজন আটক ১ কোরবানি থেকে বেঁচে যাওয়া ‘ডোনাল্ড ট্রাম্প’ এখন চিড়িয়াখানার তারকা ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত জিয়া স্মৃতি জাদুঘরের সংস্কার শুরু রয়টার্স ওয়াশিংটন পাকুন্দিয়ায় যুবককে কুপিয়ে হত্যা

নির্বাচনী ইশতেহারে দেওয়া শিক্ষার মান উন্নয়ন প্রতিশ্রুতি বাস্তবায়নে দীপু মনি’র অঙ্গীকার

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ৮ জানুয়ারী, ২০১৯
  • ৩৮৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক: সদ্য দায়িত্বপ্রাপ্ত শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, শিক্ষার মান উন্নয়ন এবং আওয়ামীলীগের নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সবাইকে নিয়ে তিনি কাজ করবেন। মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরদিন আজ দুপুরে সচিবালয়ে শিক্ষামন্ত্রীর দপ্তরে বসে দীপু মনি সাংবাদিকদের এ কথা বলেন। আজ শিক্ষামন্ত্রী যখন কথা বলছিলেন, এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। শিক্ষামন্ত্রী তাঁকে দেখিয়ে বলেন, তাঁরা দলেও ভালো টিম। এখানেও সবাই মিলে একটি টিম হিসেবে কাজ করবেন। শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেন, ‘নির্বাচনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্তব্য করেছেন, এটা ক্ষমতা নয়, দায়িত্ব। আমরা সবাই দায়িত্বশীল আচরণ করব। এই অঙ্গীকার করব।’

একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় গত ৩০ ডিসেম্বর। নির্বাচনে বিপুল বিজয় পায় আওয়ামীলীগ। গতকাল সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ৪৭ সদস্যের মন্ত্রিসভা শপথ নেয়। আজই নতুন মন্ত্রীরা প্রথম দিনের মত নিজ নিজ কার্যালয়ে বসেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com