বুধবার, ২৭ মে ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সৌদি আরবের সাথে মিল রেখে পাকুন্দিয়ায় একদিন আগে ঈদ উদযাপন ঈদের ছুটিতে এটিএমে টাকা সংকট, বুথে বুথে ভোগান্তি কোরবানির বর্জ্য ১২ ঘণ্টার মধ্যেই সরানোর ঘোষণা ডিএনসিসির ইতালি যাত্রায় লিবিয়ায় গিয়ে জিম্মি, মুক্তিপণে ছাড়, গ্রেপ্তার ৩ প্রস্তুত শোলাকিয়া মাঠ: সকাল ৯টায় ঈদ জামাত, থাকছে বিশেষ ট্রেন দেওয়ানগঞ্জে কোরবানির হাটে মহিষের তাণ্ডব, প্রাণ গেল দুজনের হোসেনপুরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ ঈদুল আজহা উপলক্ষে বদলগাছীতে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের আর্থিক সহায়তা বিতরণ কিশোরগঞ্জে পিকআপ-মোটরসাইকেলের সংঘর্ষে একই পরিবারের ৩ জন নিহত কালশীতে বস্তিতে ভয়াবহ আগুন

২৪ ঘণ্টায় সৌদি আরবের বিমানঘাঁটিতে ৩ বার হামলা চালাল ইয়েমেনি ড্রোন!

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ৬ মার্চ, ২০২১
  • ১৭১ বার পড়া হয়েছে
২৪ ঘণ্টায় সৌদি আরবের বিমানঘাঁটিতে ৩ বার হামলা চালাল ইয়েমেনি ড্রোন!

ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সেনারা ২৪ ঘণ্টায় ড্রোনের সাহায্যে সৌদি আরবের কিং খালিদ বিমানঘাঁটিতে তিনবার সফলভাবে হামলা চালিয়েছে। ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিয়ি একথা জানিয়েছেন।

তিনি বলেন, সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেনের ওপর যে বর্বর আগ্রাসন চালিয়ে আসছে এবং যে অবরোধ দিয়ে রেখেছে তার জবাবে এসব ড্রোন হামলা চালানো হয়।

 

জেনারেল সারিয়ি বলেন, হুথি আন্দোলনের যোদ্ধারা এবং ইয়েমেনের সামরিক বাহিনী নিজস্ব প্রযুক্তিতে তৈরি সাম্মাদ ড্রোনের সাহায্যে কিং খালিদ বিমানঘাঁটির গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে হামলা চালায়। এ হামলায় দুটি ড্রোন ব্যবহার করা হয়। তিনি জানান, বিমান ঘাঁটির লক্ষ্যবস্তুগুলোতে সফলতার সঙ্গে ইয়েমেনে ড্রোন আঘাত হানে।

এর আগে ইয়েমেনের পাঁচটি কাসেফ টু-কে ড্রোন দিয়ে ওই ঘাঁটিতে সফল হামলা চালানো হয়। তার আগে শুক্রবার দিনের প্রথম দিকে তিনটি ড্রোন দিয়ে কিং খালিদ বিমানঘাঁটিতে হামলা চালায় ইয়েমেনি সেনারা। এছাড়া, আসির প্রদেশের আবহা আন্তর্জাতিক বিমানবন্দরেও হামলা চালানো হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com