বুধবার, ২৭ মে ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সৌদি আরবের সাথে মিল রেখে পাকুন্দিয়ায় একদিন আগে ঈদ উদযাপন ঈদের ছুটিতে এটিএমে টাকা সংকট, বুথে বুথে ভোগান্তি কোরবানির বর্জ্য ১২ ঘণ্টার মধ্যেই সরানোর ঘোষণা ডিএনসিসির ইতালি যাত্রায় লিবিয়ায় গিয়ে জিম্মি, মুক্তিপণে ছাড়, গ্রেপ্তার ৩ প্রস্তুত শোলাকিয়া মাঠ: সকাল ৯টায় ঈদ জামাত, থাকছে বিশেষ ট্রেন দেওয়ানগঞ্জে কোরবানির হাটে মহিষের তাণ্ডব, প্রাণ গেল দুজনের হোসেনপুরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ ঈদুল আজহা উপলক্ষে বদলগাছীতে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের আর্থিক সহায়তা বিতরণ কিশোরগঞ্জে পিকআপ-মোটরসাইকেলের সংঘর্ষে একই পরিবারের ৩ জন নিহত কালশীতে বস্তিতে ভয়াবহ আগুন

আজ থেকে সৌদি আরবে খুলছে সিনেমা হল, জিম ও রেস্তোরাঁ

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ৭ মার্চ, ২০২১
  • ২০৩ বার পড়া হয়েছে
আজ থেকে সৌদি আরবে খুলছে সিনেমা হল, জিম ও রেস্তোরাঁ

সৌদি আরবে আজ রবিবার থেকে সিনেমা হল, জিম, রেস্তোরাঁ এবং খেলাধুলার কেন্দ্রগুলো খোলার অনুমতি দিয়েছে দেশটির সরকার।

 

আরব নিউজের খবরে বলা হয়, দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, অন্যান্য বিনোদনকেন্দ্রের মতো রেস্তোরাঁ, ক্যাফেগুলোর ইন্ডোর ডাইনিং খোলা যেতে পারে।

তবে পরবর্তী বিজ্ঞপ্তি না দেওয়া পর্যন্ত সব ধরনের ইভেন্ট ও পার্টি স্থগিত থাকবে। এর মধ্যে রয়েছে বিয়ে, করপোরেট সভা, বনভোজন হলগুলোর অনুষ্ঠান এবং সামাজিক ইভেন্ট। এছাড়া দেশটিতে সামাজিক সমাবেশগুলো সর্বোচ্চ ২০ জনের মধ্যে সীমাবদ্ধ রাখতে বলা হয়েছে।

কোভিড-১৯ মহামারির কারণে ৩ ফেব্রুয়ারি থেকে দেশটির বিনোদনমূলক কার্যক্রম স্থগিত করেছিল সরকার। এরপর ২০ ফেব্রুয়ারি স্থগিতাদেশ ১৪ দিনের জন্য বাড়ানো হয়েছিল। করোনার বিস্তার ঠেকাতে প্রতিরোধ ব্যবস্থাগুলো মেনে চলতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছিল সৌদি সরকার।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com