সোমবার, ১৮ মে ২০২৬, ১২:২১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে তিন দিনব্যাপী “ভূমিসেবা মেলা-২০২৬” শুরু ১৯ মে শেরপুরে হামের উপসর্গে শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি বেড়ে ৪৪ চিকিৎসকদের নিরাপত্তায় প্রতিটি হাসপাতালে সশস্ত্র কর্মী নিয়োগের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর বাংলাদেশ থেকে ৬ হাজার ড্রাইভার নেবে আরব আমিরাত জাবিতে প্রক্টর অফিসের পর রেজিস্ট্রার ভবনেও তালা হাম ও হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু ড. ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে রিট ১ জুলাই থেকেই পে-স্কেল বাস্তবায়নের নীতিগত সিদ্ধান্ত দিয়েছেন প্রধানমন্ত্রী ফেনীতে ক্লাবফুট শনাক্তে স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ বিভ্রান্তকারীদের বিভ্রান্তির ফাঁদে পা দেবেন না: প্রধানমন্ত্রী

ফিরে দেখা নারী অধিকারের আদ্যোপান্ত

ওয়াসীম ফিরোজ
  • আপডেট সময় সোমবার, ৮ মার্চ, ২০২১
  • ৩৯১ বার পড়া হয়েছে
ফিরে দেখা নারী অধিকারের আদ্যোপান্ত

এ দিবসটি পৃথিবীতে কিভাবে আসলো তার পেছনের ইতিহাস কতটুকু অর্থবহ ও বিপ্লবের সাইন রাখে তা বোধকরি এই একবিংশ শতাব্দীর উত্তরাধুনিক বিশ্বের একটু ভালো করে জানবার দরকার আছে। তাই একটু ইতিহাসের শুরুর দিকে হাঁটতে চাই। এই ভাবনাটি এমনি এমনি চলে আসেনি। পেছনে রয়েছে এক রক্তাক্ত ইতিহাস।

.

যাদের হাত ধরে নারী অধিকার প্রতিষ্ঠার আন্দোলন শুরু হয়ে ছিলো তারা কোনো এলিট শ্রেণির নারীচিন্তক ছিলো না এরা ছিলো সুতা কারখানার সামান্য খেটে খাওয়া নারী শ্রমিক।এই বিপ্লবী নারী শ্রমিকেরা ১৮৫৭ খ্রিস্টাব্দে মজুরিবৈষম্য দূরীকরণ, কর্মঘণ্টা নির্দিষ্টকরণ এবং কাজের মানবিক পরিবেশ আদায়ের লক্ষ্যে আন্দোলনে নামে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের রাস্তায়। সেই মিছিলে চলে সরকারি লেঠেল বাহিনীর অমানবিক দমন-পীড়ন। ১৯০৯ সালের ২৮ ফেব্রুয়ারি নিউইয়র্কের সোশ্যাল ডেমোক্র্যাট নারী সংগঠনের পক্ষে আয়োজিত নারী সমাবেশে জার্মান সমাজতান্ত্রিক নেত্রী ক্লারা জেটকিনের নেতৃত্বে সর্বপ্রথম আন্তর্জাতিক নারী সম্মেলন হয়। আর তিনি ছিলেন জার্মান রাজনীতিবিদ ও জার্মান কমিউনিস্ট পার্টির স্থপতিদের অন্যতম একজন।

.

তারপর ১৯১০ খ্রিস্টাব্দে এসে ডেনমার্কের কোপেনহেগেনে অনুষ্ঠিত হয় দ্বিতীয় আন্তর্জাতিক নারী সম্মেলন। ১৭টি দেশ থেকে ১০০ জন নারী প্রতিনিধি এতে যোগ দেন। এ সম্মেলনেই প্রতি বৎসর ‘৮ মার্চ’ কে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালন করার প্রস্তাব দেন ক্লারা এবং সিদ্ধান্ত হয় ১৯১১ খ্রিস্টাব্দ থেকে ‘নারীদের সম-অধিকার দিবস’ হিসেবে দিনটি পালিত হবে। দিবসটি পালনে এগিয়ে আসে বিভিন্ন দেশের সমাজতন্ত্রীরা। ১৯১৪ খ্রিস্টাব্দ থেকে বেশ কয়েকটি দেশে ৮ মার্চ পালিত হতে শুরু করে।বাংলাদেশেও ১৯৭১ খ্রিস্টাব্দে স্বাধীনতা লাভের পূর্ব থেকেই এই দিবসটি পালিত হওয়া শুরু হয়।

.

অতঃপর ১৯৭৫ সালে এসে ৮ই মার্চ কে আন্তর্জাতিক স্বীকৃতি প্রদান করা হয় এবং দিবসটি পালনের জন্য বিভিন্ন রাষ্ট্রকে আহ্বান জানায় জাতিসংঘ।তারপর থেকে সারা পৃথিবী জুড়েই পালিত হচ্ছে দিনটি নারীর সমঅধিকার আদায়ের প্রত্যয় পুনর্ব্যক্ত করার অভীপ্সা নিয়ে।এবার আসি মূল কথায় ১৯৯৬ সাল হতে নির্দিষ্ট থিমে পালিত হচ্ছে নারী অধিকার বা সম অধিকার প্রতিষ্ঠার এই কাগজে-কলমে দিবসটি। অনেকে আবার প্রশ্ন উত্থাপন করতে পারেন এখানে কাগজে-কলমে শব্দটি আমি কেনো ব্যবহার করতে গেলাম,তাদের জন্য বলি তামাম বিশ্বের নারীদের সার্বিক অবস্থার যে মূল্যায়ন তা আজও সুখকর নয় তাই প্রতিদিনই নারী অধিকার প্রতিষ্ঠার লড়াই করে যেতে হয় বিশ্বের প্রতি কোণের প্রত্যেক নারী কে। লড়াই করতে হয় শৈশব হতে মৃত্যুবধি এটাই বাস্তবতা। এমনকি পারিবারিক বলয়ে খাবার ম্যানু, পোশাকের ধরণ, শিক্ষা-সংস্কৃতি-বিনোদন প্রতিটি ক্ষেত্রেই নারীকে ছোট এবং অসম্মানজনক দৃষ্টিতে দেখা হয় যা দুঃখজনক হলেও ধ্রুবসত্য। এই মানসিকতা থেকে মুক্তি না মিললে নারীর প্রকৃত মর্যাদা প্রতিষ্ঠিত করা কখনোই সম্ভব নয়।

.

গত ছাব্বিশ বছরে পালিত হওয়া নারী দিবসে দুটি থিম ব্যতিক্রম একটি ২০০৪ এবং অপরটি আজকের ২০২১খ্রিস্টাব্দ। একটু মনোসংযোগ দিলে দেখতে পাবেন, ব্যতিক্রমী বিষয়টি কী? এইডস এবং কোভিড-১৯ কে সামনে রেখে এর থিম প্রস্তুত করা হয়েছে। আর কোনো মহামারি কিন্তু নারী দিবসে থিম হিশেবে আসেনি। এইডস এর প্রধান কারণ অনিরাপদ সেক্স কার্যাদি।এখানে নারীর সচেতনতা এই পুরুষ শাসিত সমাজে অবশ্যই বেশি প্রয়োজন। কারণ পুরুষেরা নারীকে যেভাবে সেভাবে ব্যবহার করে ফায়দা লুটতে চায়। এখানে নারী জাতিকে সম্মুখ সতর্কতা অবলম্বন করা ছাড়া বৈ উপায় দেখি না! এবং এইডস প্রতিরোধে নারীর মানবিক সেবা ছাড়া যেকোনো এইডস রোগীর জীবনযাপন করা দুর্বিষহ হয়ে পড়ে। আমরা যদি সচেতনভাবে খেয়াল করি তাহলে দেখতে পাবো এই করোনাকালেও চিকিৎসায়-বিজ্ঞানে সেবায় নারীদের ত্যাগ ছিলো অনন্য মাত্রার। চিকিৎসক, বিজ্ঞানী, সেবিকা এরা সম্মুখ করোনাযোদ্ধা হলেও তার পুরুষ সহকর্মীর তুলনায় বেতন পেয়েছেন ১১শতাংশ কম তা এই বেতন বৈষম্যের চিত্রকেই আমাদের সামনে ঘুরিয়ে ফিরিয়ে নিয়ে আসে এবং আজও ১৮৫৭সালের সুতা শ্রমিক নারীদের আন্দোলনের মর্যাদা দিতে আমরা ব্যর্থ হচ্ছি একথায় প্রকাশ পাচ্ছে, এটি দুঃখজনক হলেও সত্যি।

.

নারীর সম অধিকার বিনির্মানে সকল ক্ষেত্রে নারীর যথাযথ অংশগ্রহণ, সিদ্ধান্তঃ গ্রহণের স্বাধীনতা প্রদান। নারীকে মানুষ হিসেবে চিন্তাচেতনায় প্রতিষ্ঠিত করতে না পারলে নারীর প্রকৃত সম্মান ও অধিকার দেয়া হয় না। তাই বিশ্বের সর্বত্র নারীকে অর্থনৈতিক কার্যক্রমে সম্মুখে নিয়ে আসতে হবে। মনে রাখতে হবে, নারীকে কোনোভাবেই দূর্বল মনে করা যাবে না কারণ পুরুষদের চেয়েও শারিরীক শক্তি কম থাকলে যেকোনো পরিস্থিতিতে নারীরা টিকে থাকার ক্ষমতা বেশি আর তার যথার্থ দৃষ্টান্ত হলো সারা দুনিয়ায় পুরুষের চেয়ে নারীদের গড় আয়ু বেশি। পরিশেষে বিশ্বের সকল নারীকে আমার নারী—শিরোনাম কবিতায় সম্মান জানাই।

নারীর ভিতর জন্মি আমি

সেই নারী মোর মা।

আমার ভিতর আছে নারী

সেই নারী কন্যা।

মধ্যিখানে আছে নারী

তিনি কন্যার মা।

সব নারীকে দিও সম্মান

যার যথা পাওনা

আগেও নারী পরেও নারী

নারী জাতি মা।

সকল নারী দিও সম্মান

আখেরে জান্নাহ্।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com