বুধবার, ২৭ মে ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সৌদি আরবের সাথে মিল রেখে পাকুন্দিয়ায় একদিন আগে ঈদ উদযাপন ঈদের ছুটিতে এটিএমে টাকা সংকট, বুথে বুথে ভোগান্তি কোরবানির বর্জ্য ১২ ঘণ্টার মধ্যেই সরানোর ঘোষণা ডিএনসিসির ইতালি যাত্রায় লিবিয়ায় গিয়ে জিম্মি, মুক্তিপণে ছাড়, গ্রেপ্তার ৩ প্রস্তুত শোলাকিয়া মাঠ: সকাল ৯টায় ঈদ জামাত, থাকছে বিশেষ ট্রেন দেওয়ানগঞ্জে কোরবানির হাটে মহিষের তাণ্ডব, প্রাণ গেল দুজনের হোসেনপুরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ ঈদুল আজহা উপলক্ষে বদলগাছীতে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের আর্থিক সহায়তা বিতরণ কিশোরগঞ্জে পিকআপ-মোটরসাইকেলের সংঘর্ষে একই পরিবারের ৩ জন নিহত কালশীতে বস্তিতে ভয়াবহ আগুন

পাকিস্তানের সংসদে চীনের গোপন ক্যামেরা, তুলকালাম!

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ১৩ মার্চ, ২০২১
  • ১৭৭ বার পড়া হয়েছে
পাকিস্তানের সংসদে চীনের গোপন ক্যামেরা, তুলকালাম!

সম্প্রতি পাকিস্তানের সংসদে এক তুলকালাম কাণ্ড ঘটেছে। পাকিস্তানের সংসদ যে কক্ষটিতে অনুষ্ঠিত হয় সেখানে পাওয়া গেছে গোপন ক্যামেরা। ঘটনাটি নিয়ে বৃহস্পতিবার (১২ মার্চ) তুলকালাম কাণ্ড ঘটে।

জানা যায়, ভোটাভুটি চলছিল সংসদে। সংসদের ওপরের কক্ষে সিনেট চেয়ারম্যান নির্বাচন নিয়ে শুক্রবার সকাল থেকেই উত্তপ্ত সংসদের অধিবেশন। তবে এই ভোটাভুটির প্রক্রিয়া চলছিল গোপনে। গোপন ব্যালটের মাধ্যমে ভোট দিচ্ছিলেন জনপ্রতিনিধিরা। আচমকাই ভোট চলাকালীনই সিনেট হল থেকে উদ্ধার হয় চীনা গোপন ক্যামেরা। চীনা স্পাই ক্যামেরার মাধ্যমে গোটা নির্বাচন প্রক্রিয়াটিকে কেউ রেকর্ড করছিলেন বলে অভিযোগ পাওয়া যায়।

সিনেটের চেয়ারম্যান ও ডেপুটি চেয়ারম্যান পদে গোপন ব্যালটে চলা নির্বাচনেকে ক্যামেরার মাধ্যমে রেকর্ডিং করছিলেন তা জানা যায়নি। তবে খোদ পাক সংসদের মধ্যে চীনের স্পাই ক্যামেরা উদ্ধার হওয়ায় বিষয়টি নিয়ে বেশ জলঘোলা হয়।

 

এদিকে চীন-পাকিস্তান সম্পর্কের অবনতি দীর্ঘদিন ধরেই লক্ষণীয়। দিন কয়েক আগে চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডরের জন্য চীন মোটা টাকা বিনিয়োগ করে, একই সঙ্গে পাকিস্তানকে লোনও দেয়। এই প্রেক্ষিতেই এক্সপ্রেস ট্রিবিউনের রিপোর্ট জানায়, লোন দেওয়ার জন্য অতিরিক্ত গ্যারান্টি চাইছে চীন। ট্রিবিউনের রিপোর্টে উল্লেখ করা হয়েছে, যেহেতু পাকিস্তানের অর্থনৈতিক পরিস্থিতি মজবুত না, তাই শুধু পাকা গ্যারান্টির ভিত্তিতেই চীন লোন দেবে বলে জানিয়েছে। অন্যদিকে পাকিস্তান সস্তা সুদের হারে লোন আশা করছিল।

পাকিস্তান চীনের কাছে এই প্রকল্পের ৯০ শতাংশ লোন চেয়েছিল। কিন্তু চীন জানিয়েছে, তারা ৮৫ শতাংশ অর্থ দিতে পারবে। অবস্থা এতটাই খারাপ যে, রেলমন্ত্রী আজম ইঙ্গিত দিয়েছেন, দুর্দশার কারণে পাকিস্তান রেলপথ বন্ধ হয়ে যেতে পারে। চীন ১ শতাংশ সুদের হারে লোন দেবে ও লোন শোধের জন্য ১০ বছরের সময় দেবে বলে পাকিস্তানের আশা ছিল। কিন্তু চীন পাকিস্তানের এই আশায় একেবারে জল ঢেলে দেয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com