বুধবার, ২৭ মে ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সৌদি আরবের সাথে মিল রেখে পাকুন্দিয়ায় একদিন আগে ঈদ উদযাপন ঈদের ছুটিতে এটিএমে টাকা সংকট, বুথে বুথে ভোগান্তি কোরবানির বর্জ্য ১২ ঘণ্টার মধ্যেই সরানোর ঘোষণা ডিএনসিসির ইতালি যাত্রায় লিবিয়ায় গিয়ে জিম্মি, মুক্তিপণে ছাড়, গ্রেপ্তার ৩ প্রস্তুত শোলাকিয়া মাঠ: সকাল ৯টায় ঈদ জামাত, থাকছে বিশেষ ট্রেন দেওয়ানগঞ্জে কোরবানির হাটে মহিষের তাণ্ডব, প্রাণ গেল দুজনের হোসেনপুরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ ঈদুল আজহা উপলক্ষে বদলগাছীতে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের আর্থিক সহায়তা বিতরণ কিশোরগঞ্জে পিকআপ-মোটরসাইকেলের সংঘর্ষে একই পরিবারের ৩ জন নিহত কালশীতে বস্তিতে ভয়াবহ আগুন

আফগানিস্তানে গাড়ি বোমা বিস্ফোরণে নিহত ৮

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ১৩ মার্চ, ২০২১
  • ১৭১ বার পড়া হয়েছে
আফগানিস্তানে গাড়ি বোমা বিস্ফোরণে নিহত ৮

আফগানিস্তানের হেরাত প্রদেশে গাড়ি বোমা বিস্ফোরণে কমপক্ষে আট জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অর্ধশতাধিক। খবর আল জাজিরা’র।

 

শুক্রবার সন্ধ্যায় একটি পুলিশ স্টেশনের পাশে দাঁড়িয়ে থাকা বিস্ফোরক ভর্তি ভ্যান থেকে বিস্ফোরণের ঘটনাটি ঘটে। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা।

প্রাদেশিক হাসপাতালের মুখপাত্র রফিক শেরজাই বলেছেন, শুক্রবারের বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। কারণ আহতদের বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তারিক আরিয়ান বলেছেন, নিহতদের মধ্যে একজন ও আহতদের মধ্যে ১১ জন আফগান নিরাপত্তা বাহিনীর সদস্য রয়েছেন। নিহত ও আহত বাকি সবাই বেসমারিক মানুষ। তাদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।

এই হামলার দায় এখনো কেউ স্বীকার করেনি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com