সোমবার, ১৮ মে ২০২৬, ১২:২২ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে তিন দিনব্যাপী “ভূমিসেবা মেলা-২০২৬” শুরু ১৯ মে শেরপুরে হামের উপসর্গে শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি বেড়ে ৪৪ চিকিৎসকদের নিরাপত্তায় প্রতিটি হাসপাতালে সশস্ত্র কর্মী নিয়োগের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর বাংলাদেশ থেকে ৬ হাজার ড্রাইভার নেবে আরব আমিরাত জাবিতে প্রক্টর অফিসের পর রেজিস্ট্রার ভবনেও তালা হাম ও হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু ড. ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে রিট ১ জুলাই থেকেই পে-স্কেল বাস্তবায়নের নীতিগত সিদ্ধান্ত দিয়েছেন প্রধানমন্ত্রী ফেনীতে ক্লাবফুট শনাক্তে স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ বিভ্রান্তকারীদের বিভ্রান্তির ফাঁদে পা দেবেন না: প্রধানমন্ত্রী

এই মুজিব শতবর্ষেও

ওয়াসীম ফিরোজ
  • আপডেট সময় বুধবার, ১৭ মার্চ, ২০২১
  • ৪১৩ বার পড়া হয়েছে
এই মুজিব শতবর্ষেও
ছবি: সংগ্রহিত
একটি সবুজ গাই শাদা সরের মতো সরেস দুধ যার ওলানবাঁটে সঞ্চিত ছিলো হাজার বছর—তারপর সেই গাইটিকে দুধের লোভে একদল চকচক দানা চোখের শকুন, 
ওলানের চারিপাশ লোহার হাতিয়ারে নাভীর চোকামুখে পর পর ছিদ্র পাহাড় করে জল্লাদের হাসির মতো যুদ্ধজয়ী নরক আনন্দ পরিধানে অভ্যস্ত করে ফেলেছিলো!
.
এই আমার ভারত বাঙলা—সবুজবীথি, চায়ের টঙ দোকান, প্রেমিকার হৃদয়, মায়ের আঁচল, সোনালি ফসিলের মাঠ, ভাইয়ের চাকরি ধারাপাত, নীলচাষের ব্যবচ্ছেদ—অসম চিহ্নের আঘাত,সোনালি আঁশের মজুরি কান্না;
আরো কত কী ওরা আমাদের কেঁড়ে নিয়েছিলো, তার কী ইয়ত্তা আছে?
.
তারপর নেতাজি, মহাত্মা গান্ধী, মাস্টারদা সূর্য সেন, রবীন্দ্রনাথ ঠাকুর, বিদ্রোহী নজরুল—তাঁরা ক্রমাগত হেঁটে চলেছেন এই সবুজ শ্যামলিমা বাঙলাকে সবুজাভ দেহ ফিরিয়ে দিতে—
তারপরেও হায়েনা-বিভৎস শকুন পাখিরা তাদের তীক্ষ্ণ নজর বাঙলা মায়ের কোমল শরীর হতে একটুও  সরায়নি!
.
তবে একে একে বিদীর্ণ পথ হেঁটেছেন এইসব কালশ্রেষ্ঠ বাঙালি প্রজাপতিরা—হেঁটেছেন সফেদ মানুষ মওলানা ভাসানী, বাঙলার ব্যাঘ্র সেনানি শেরে বাঙলা এ কে ফজলুল  হক, গণতন্ত্রের মানসপুত্র হোসেন শহীদ সোহরাওয়ার্দী এবং আরো  অনেক বিপ্লবী ফিনিক্স পাখি;
.
তিতুমীর, ক্ষুদিরাম, প্রীতিলতা ওয়াদ্দেদার নামের সবুজ লোহিত আকাশ মেঘমল্লার ভেতর হতে বেরিয়ে আসা বৃষ্টি বাতাস।
.
তারপরও আমরা আমাদের সবুজ মায়ের আঁচলের নিরাপত্তা দিতে বারবার মধ্যপথে হোঁচট খেয়েছি,
ভেঙে পরেছি কিন্তু ধংবস হইনি তবে ধংবসনদীর পাড় হতে উদ্ধার করলো টুঙ্গিপাড়ার শেখ পরিবারের সেই দুঃসাহসী খোকা নামের শেখ মুজিব।
.
যেমনভাবে গোয়ালঘর হতে শ্রীকৃষ্ণকীর্ত্তন আবিষ্কার—নেপালের রাজ দরবার হতে আমাদের প্রাণাক্ষর আদি উৎস—চর্যাপদ।
.
এবং একটি মাত্র তর্জনীতে তিনি ধারণ করেছিলেন—সাহস, আত্মমর্যাদা, আত্মমুক্তি, ৭-ই মার্চ, সাড়ে সাতকোটি মানুষের স্বপ্নচোখ, ছাপান্নো হাজার বর্গমাইলের অনন্য জমিন!
.
আজ তাঁর স্বপ্ন সোনার বাঙলা শ্যামলিমা-মা—
কী স্বস্তিতে শ্বাস নিতে পারছে?
নাকি কুয়াশার মতো ধূসর রঙের ভেতর গুমরে গুমরে তুলছে নাভিশ্বাসের আওয়াজ—এই মুজিব শতবর্ষেও!

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com