সোমবার, ১৮ মে ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে তিন দিনব্যাপী “ভূমিসেবা মেলা-২০২৬” শুরু ১৯ মে শেরপুরে হামের উপসর্গে শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি বেড়ে ৪৪ চিকিৎসকদের নিরাপত্তায় প্রতিটি হাসপাতালে সশস্ত্র কর্মী নিয়োগের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর বাংলাদেশ থেকে ৬ হাজার ড্রাইভার নেবে আরব আমিরাত জাবিতে প্রক্টর অফিসের পর রেজিস্ট্রার ভবনেও তালা হাম ও হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু ড. ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে রিট ১ জুলাই থেকেই পে-স্কেল বাস্তবায়নের নীতিগত সিদ্ধান্ত দিয়েছেন প্রধানমন্ত্রী ফেনীতে ক্লাবফুট শনাক্তে স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ বিভ্রান্তকারীদের বিভ্রান্তির ফাঁদে পা দেবেন না: প্রধানমন্ত্রী

কিশোরগঞ্জে উদ্বোধন হলো বঙ্গবন্ধু ভলিবল লীগ

মো: আল-আমীন, কিশোরগঞ্জ
  • আপডেট সময় সোমবার, ২২ মার্চ, ২০২১
  • ১৯৪ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জে উদ্বোধন হলো বঙ্গবন্ধু ভলিবল লীগ, প্রথম দিনে জয় পেয়েছে সদর

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী উৎযাপন উপলক্ষে কিশোরগঞ্জ জেলায় শুরু হলো বঙ্গবন্ধু ভলিবল লীগ।

 

আজ সোমবার (২২ মার্চ) বিকেলে গুরুদয়াল কলেজ মাঠে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন কিশোরগঞ্জ জেলা প্রশাসক জনাব মোহাম্মদ শামীম আলম। এসময় আরও উপস্থিত ছিলেন গুরুদয়াল সরকারি কলেজের অধ্যক্ষ ইমান আলী, সিভিল সার্জন ডা: মো: মুজিবুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আব্দুল্লাহ আল মাসঊদ, অতিরিক্ত জেলা প্রশাসক (ডিডিএলজি) মো: হাবিবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)  মো: গোলাম মোস্তফা, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিলকিস বেগম, জেলা ক্রীড়া অফিসার মো: আল-আমীন।

 

উদ্বোধনী দিনে কিশোরগঞ্জ সদর এবং করিমগঞ্জ উপজেলার খেলোয়াড়দের নিয়ে প্রীতি ম্যাচের আয়োজন করা হয়৷ ম্যাচে ৮০-৫৫ পয়েন্টে জয় পায় কিশোরগঞ্জ সদর। কিশোরগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় জেলার ৫২ দল বাছাই পর্বে অংশ নিচ্ছে। আগামী ২৭ মার্চ থেকে ৫ দিনব্যাপী গুরুদয়াল কলেজ মাঠে বাছাই পর্বের ৩৬ টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এখান থেকে ১৬ টি দল চূড়ান্ত পর্বে খেলার সুযোগ পাবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com