শুক্রবার, ০১ মে ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
এক সপ্তাহে শতভাগ শিশুকে হামের টিকার আওতায় আনা সম্ভব হবে: স্বাস্থ্যমন্ত্রী ট্রাম্পের ভবিষ্যৎবাণী নিয়ে ইরানের উপহাস: তেলের দাম ১৪০ ডলার হওয়ার হুঁশিয়ারি পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে ‘জাতীয় সম্পদ’ ঘোষণা ইরানের সর্বোচ্চ নেতার গভর্নরের পারফরমেন্স দেখতে বিরোধী দলকে অপেক্ষা করতে বললেন অর্থমন্ত্রী গণমাধ্যম স্বাধীনতা সূচকে ৩ ধাপ পেছাল বাংলাদেশ স্বপ্ন ডুবছে ঢলের পানিতে, দিশেহারা কিশোরগঞ্জের হাওর অঞ্চলের কৃষকরা বিএসইসি ও বীমা নিয়ন্ত্রক সংস্থা প্রধানের বয়সসীমা থাকছে না, সংসদে বিল পাস হাজীপুরে ভূমি অফিসের সীমানা জটিলতা, জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের ৭ সদস্য গ্রেপ্তার বদলগাছীতে হাট পরিষ্কার করলেন ছাত্রদল

কিশোরগঞ্জের ইটনায় ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় বুধবার, ৩১ মার্চ, ২০২১
  • ২৩৮ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জের ইটনায় ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

কিশোরগঞ্জের হাওরের ইটনা উপজেলায় গোডাউন থেকে জসিম (৩০) নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৩১ মার্চ) সকালে উপজেলা সদরের পুরানবাজারের একটি গোডাউন থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত জসিম (৩০) ইটনা উপজেলার সদর ইউনিয়নের মৃর্দাহাটি গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে।

পুলিশ জানায়, মঙ্গলবার (৩০ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে জসিম তার ব্যবসার গোডাউনে যান। রাতে তিনি বাড়িতে ফেরেননি। বুধবার সকালে জসিমের দোকান কর্মচারী ও তার পরিবারের লোকজন খোঁজাখুজি করে গোডাউনের দরজা ভেতর থেকে লাগানো দেখেন। তখন ডাকাডাকি করে ভেতর থেকে কোনো সাড়া না পাওয়ায় তারা পুলিশকে বিষয়টি জানান। খবর পেয়ে সকাল সাড়ে ৯টার দিকে ইটনা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে গোডাউনের দরজার ছিটকারী ভেঙে ভেতরে ঢুকে গোডাউনের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় জসিমের মরদেহ উদ্ধার করে।

ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মুর্শেদ জামান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com