বুধবার, ২৭ মে ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সৌদি আরবের সাথে মিল রেখে পাকুন্দিয়ায় একদিন আগে ঈদ উদযাপন ঈদের ছুটিতে এটিএমে টাকা সংকট, বুথে বুথে ভোগান্তি কোরবানির বর্জ্য ১২ ঘণ্টার মধ্যেই সরানোর ঘোষণা ডিএনসিসির ইতালি যাত্রায় লিবিয়ায় গিয়ে জিম্মি, মুক্তিপণে ছাড়, গ্রেপ্তার ৩ প্রস্তুত শোলাকিয়া মাঠ: সকাল ৯টায় ঈদ জামাত, থাকছে বিশেষ ট্রেন দেওয়ানগঞ্জে কোরবানির হাটে মহিষের তাণ্ডব, প্রাণ গেল দুজনের হোসেনপুরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ ঈদুল আজহা উপলক্ষে বদলগাছীতে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের আর্থিক সহায়তা বিতরণ কিশোরগঞ্জে পিকআপ-মোটরসাইকেলের সংঘর্ষে একই পরিবারের ৩ জন নিহত কালশীতে বস্তিতে ভয়াবহ আগুন

রমজান উপলক্ষে বাংলাদেশকে ৪০ টন খেজুর দিল সৌদি সরকার

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১ এপ্রিল, ২০২১
  • ১৩৩ বার পড়া হয়েছে
রমজান উপলক্ষে বাংলাদেশকে ৪০ টন খেজুর দিল সৌদি সরকার

আসন্ন রমজানে দেশের প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে ইফতার সামগ্রীর অংশ হিসেবে বিতরণের জন্য দুই হাজার কার্টুন খেজুর দিয়েছে সৌদি আরব সরকার। এর পরিমাণ প্রায় ৪০ মেট্রিক টন।

আজ সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রণালয়ের সচিব মোঃ মোহসীনের কাছে সৌদি সরকারের প্রতিনিধি বাংলাদেশস্থ সৌদি আরব রাষ্ট্রদূতের পক্ষে ইসলামিক এফেয়ার্সের দায়িত্বশীল প্রধান আহমেদ বিন হাসান হামাদি এই খেজুর হস্তান্তর করেন। এসময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তগণ উপস্থিত ছিলেন।

হস্তান্তর অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোঃ মোহসীন বলেন, ‘আসন্ন রমজানে দেশের প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে ইফতার সামগ্রীর অংশ হিসেবে বিতরণের জন্য সৌদি সরকার বন্ধুত্বের নিদর্শন হিসেবে বাংলাদেশকে দুই হাজার কার্টুন খেজুর প্রদান করেছে।’

 

তিনি বলেন, ‘সৌদি আরব আমাদের অত্যন্ত ভ্রাত্রিপ্রতিম একটি দেশ । এছাড়া মুসলমান হিসেবে তাদের সাথে আমাদের সম্পর্কটা ভিন্ন। সে’দেশে আমাদের বিপুল সংখ্যক লোক হজ্জ ও ওমরা করতে যায়।’

সচিব আরও বলেন, ‘আমরা সিদ্ধান্ত নিয়েছি এই ৪০ মেট্রিকটন খেজুর, যারা ইফতারের সময় খেজুর কিনতে পারে না এ ধরনের জনগণের কাছে পৌঁছানোর জন্য আমরা জেলা প্রশাসনের কাছে পাঠাবো। আমরা চাচ্ছি যাতে রোজার প্রথম দিন থেকেই এই খেজুর দিয়ে দেশের প্রান্তিক জনগোষ্ঠি ইফতার করতে পারেন।’

তিনি বলেন, ‘আমরা দৃঢ়ভাবে জেলা প্রশাকদের বলবো যারা খেজুর কিনতে অসমর্থ তাদের মাঝে যেন এই খেজুর বিতরণ করা হয়। এই খেজুরের কোন অংশ মন্ত্রণালয় বা অধিদপ্তরের না। এই ৪০ টন খেজুর দেশের প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে বিতরন করা হবে। এজন্য আমি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সৌদি সরকারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।’

হামাদি বলেন, ‘আপনারা সকলেই জানেন সৌদি আরবের সাথে বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত ভ্রাতৃত্বপূর্ণ। এই সম্পর্ককে সামনে এগিয়ে নেয়ার জন্য সৌদি সরকার আন্তরিক। তার নিদর্শন স্বরূপ সামান্য কিছু খেজুর আজকে আমরা রাষ্ট্রদূতের পক্ষ থেকে আমি আহমেদবিন হাসান হামাদি ইসলামিক এফেয়াসের দায়িত্বশীল প্রধান হিসেবে অফিসিয়ালি এই খেজুর হস্তান্তর করলাম। এখানে উপস্থিত হতে পেরে আমি আনন্দিত ও নিজেকে ধন্য মনে করছি।’

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com