সোমবার, ০১ জুন ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ব্রাজিল সমর্থকদের ৮৫ হাজার টাকা জরিমানা হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু প্রশান্ত মহাসাগরের পূর্বাঞ্চলে আরেকটি জাহাজে যুক্তরাষ্ট্রের হামলায় নিহত ৩ শিশু রামিসা হত্যা-ধর্ষণের বিচার শুরু সোমবার: আইনমন্ত্রী হোসেনপুরে ঈদকে কেন্দ্র করে অতিরিক্ত ভাড়া আদায় রোধে অভিযান, সিএনজি জব্দ নিচে সংবাদটি বানান, বিরামচিহ্ন ও কাঠামোগতভাবে সম্পাদনা করে দেওয়া হলো: পাকুন্দিয়ায় জুবায়ের হত্যা মামলায় সন্দেহভাজন আটক ১ কোরবানি থেকে বেঁচে যাওয়া ‘ডোনাল্ড ট্রাম্প’ এখন চিড়িয়াখানার তারকা ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত জিয়া স্মৃতি জাদুঘরের সংস্কার শুরু রয়টার্স ওয়াশিংটন পাকুন্দিয়ায় যুবককে কুপিয়ে হত্যা

সেচ মৌসুমে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে ১৬ সিদ্ধান্ত নিয়েছে বিদ্যুৎ বিভাগ

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ১৫ জানুয়ারী, ২০১৯
  • ৬৩৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :
সেচ মৌসুমে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে ১৬ সিদ্ধান্ত নিয়েছে বিদ্যুৎ বিভাগ। একইসঙ্গে চাহিদা অনুযায়ী বিদ্যুৎ উৎপাদন নিশ্চিত করতে অগ্রাধিকারভিত্তিতে পর্যাপ্ত গ্যাস সরবরাহের জন্য পেট্রোবাংলাকে অনুরোধও জানিয়েছে বিদ্যুৎ বিভাগ।

ফেব্রুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত সময়টি সাধারণত সেচ মৌসুম হিসেবে বিবেচনা করা হয়। বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা জানান, আসন্ন এই সেচ মৌসুমে সারাদেশে ৪ লাখ ১৬ হাজার ২৩১টি বিদ্যুৎচালিত সেচ পাম্পের জন্য দুই হাজার ৪০৬ দশমিক ৭১২ মেগাওয়াট বিদ্যুৎ প্রয়োজন হবে। এর ফলে সেচ মৌসুমে দেশে বিদ্যুতের চাহিদা দাঁড়াবে সাড়ে ১৩ হাজার মেগাওয়াট, যা গত বছর ছিল ১০ হাজার ৯৫৮ মেগাওয়াট।

বিদ্যুৎ বিভাগের সচিব ড. আহমদ কায়কাউস জানান, আসন্ন সেচ মৌসুমে সেচে চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা করা হয়েছে। কৃষিকে অগ্রাধিকার দিয়ে বিদ্যুৎ উৎপাদনে পর্যাপ্ত গ্যাস সরবরাহের জন্য পেট্রোবাংলাকে অনুরোধ করা হয়েছে। পর্যাপ্ত গ্যাস পেলে সেচ মৌসুমের সময় নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহে কোনো সমস্যা হবে না।

বিদ্যুৎ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, আসন্ন সেচ মৌসুমে পাম্পে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করতে ১৬ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট দফতরকে এসব সিদ্ধান্ত বাস্তবায়নের নির্দেশনা দেওয়া হয়েছে। এর মধ্যে সেচে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে গ্যাসের চাহিদা রয়েছে ১৪শ মিলিয়ন ঘনফুট। ন্যূনতম ১৩৫০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ নিশ্চিত করতে হবে। পাশাপাশি গ্যাসভিত্তিক যে বিদ্যুৎকেন্দ্রগুলো নির্বিঘ্নে উৎপাদন করতে সক্ষম, সেসব কেন্দ্রগুলোতে অগ্রাধিকারভিত্তিতে গ্যাস সরবরাহ করতে হবে। এছাড়া সিরাজগঞ্জ বিদ্যুৎকেন্দ্রে চাপ বেশি হওয়ায় এই কেন্দ্রে গ্যাস সরবরাহ বাড়ানোর সিদ্ধান্ত বাস্তবায়ন করবে পেট্রোবাংলা।

এদিকে, জ্বালানি তেল পরিবহণের ক্ষেত্রে যেন কোনো সমস্যা না হয়, সেজন্য বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ রেখে কাজ করবে পিডিবি। একইসঙ্গে জ্বালানি তেল পরিবহনে বাংলাদেশ রেলওয়ের সঙ্গ দীর্ঘমেয়াদি চুক্তিও করবে পিডিবি। একইভাবে বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানির সঙ্গে যোগযোগ করে কয়লার সুষ্ঠু সরবরাহ নিশ্চিত করবে পিডিবি।

বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা জানান, সেচে পানির সাশ্রয়ী ব্যবহারের লক্ষ্যে ওয়েট অ্যান্ড ড্রাই পদ্ধতি জনপ্রিয় করতে সারাদেশে ব্যাপক প্রচারণা চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত বাস্তবায়ন করবে কৃষি মন্ত্রণালয় ও পাওয়ার সেল।

জ্বালানি তেল পরিবহন এবং বিদ্যুৎ স্থাপনা নিরাপত্তার জন্য স্থানীয় প্রশাসনকে নির্দেশনা দিতে মন্ত্রিপরিষদ বিভাগ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ জানানো এবং জেলা কমিটিগুলো যেন কার্যক্রম গ্রহণ করে, এজন্য জেলা প্রশাসকদের এরই মধ্যে চিঠি দিয়েছে বিদ্যুৎ বিভাগ। পাশাপাশি প্রতিবছরের মতো এ বছরও সেচ পাম্পে রাত ১১টা থেকে সকাল ৭টা পর্যন্ত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করার নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সমিতিগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে পর্যাপ্ত বৈদ্যুতিক ট্রান্সফরমার মজুত রাখতে। তেলভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোতে অন্তত দুই মাসের জ্বালানি তেল মজুত রাখতেও নির্দেশনা দেওয়া হয়েছে। বিদ্যুৎ বিভাগের অন্য সিদ্ধান্তগুলোর মধ্যে রয়েছে— দেশের সব বিদ্যুৎকেন্দ্রগুলো সেচকালীন সচল রাখার প্রস্তুতি নেওয়া, ২৪ ঘণ্টার কল সেন্টার ও হটলাইন চালু করা, সেচ পাম্পে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে মনিটরিং ব্যবস্থা চালু করা এবং পিক আওয়ারে (বিকেল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত) সেচ পাম্পে বিদ্যুৎ ব্যবহার না করতে জনসচেতনতা তৈরি করা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com