মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
দেওয়ানগঞ্জে কোরবানির হাটে মহিষের তাণ্ডব, প্রাণ গেল দুজনের হোসেনপুরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ ঈদুল আজহা উপলক্ষে বদলগাছীতে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের আর্থিক সহায়তা বিতরণ কিশোরগঞ্জে পিকআপ-মোটরসাইকেলের সংঘর্ষে একই পরিবারের ৩ জন নিহত কালশীতে বস্তিতে ভয়াবহ আগুন ৭ সদস্যের ‘কিচেন কেবিনেট’-এর সিদ্ধান্তে চলত অন্তর্বর্তী সরকার ট্রাফিক মামলার জরিমানা পরিশোধ নিয়েও ভুয়া বার্তা, সতর্ক করল পুলিশ জঙ্গল ছলিমপুরে সন্ত্রাসীরা রাস্তা কেটে ত্রিমুখী হামলা চালায় যৌথ বাহিনীর ক্যাম্পে বিএনপি সরকারের ১০০ দিনে ৬০ সিদ্ধান্তের ৬২ শতাংশ বাস্তবায়নের দাবি ঈদকে সামনে রেখে তাড়াইলে টুংটাং শব্দে মুখরিত কামারপল্লী

এক হাসিনার পরির্বতে জেল খাটছেন আরেক হাসিনা

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় সোমবার, ৩ মে, ২০২১
  • ২৯২ বার পড়া হয়েছে
এক হাসিনার পরির্বতে জেল খাটছেন আরেক হাসিনা

মামলার আসামি না হয়েও নামের একাংশ ও স্বামীর নামে মিল থাকায় ১ বছর সাড়ে চার মাস ধরে কারাগারে সাজা খাটছেন হাসিনা বেগম নামে এক নারী।

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে দিন কাটানো এ নারীর বিষয়টি গেল মার্চে চট্টগ্রামের একটি আদালতের নজরে আনেন অ্যাডভোকেট গোলাম মাওলা মুরাদ। তখন আদালত বিষয়টি তদন্ত করে পুলিশকে একটি প্রতিবেদন জমা দিতে বলেছিলেন।

গোলাম মাওলা মুরাদ বলেন, মাদকের একটি মামলায় হাসিনা আক্তার নামে এক নারীকে ৬ বছর কারাদণ্ডের আদেশ দিয়েছিলেন আদালত। কিন্তু পুলিশ হাসিনা আক্তারকে না ধরে কারাগারে পাঠিয়েছে হাসিনা বেগম নামে অন্য এক নারীকে।

তিনি আরও বলেন, আজ (রোববার) চট্টগ্রাম মহানগর চতুর্থ অতিরিক্ত দায়রা জজ শরীফুল আলম ভূইয়ার আদালতে এ বিষয়ে ভার্চুয়াল শুনানি করা হয়েছে। জেল সুপারকে দুই জনের ছবি ও তথ্য যাচাই করে ৪ মে’র মধ্যে প্রতিবেদন দিতে বলেছেন আদালত। এরপর আদালত পরবর্তী আদেশ দেবেন।

আদালত সূত্রে জানা যায়, ২০১৭ সালের ২৪ ফেব্রুয়ারি চট্টগ্রামের কর্ণফুলি এলাকা থেকে ২০ হাজার ইয়াবা নিয়ে স্বামীসহ আটক হন টেকনাফের চৌধুরীপাড়ার হাসিনা আক্তার নামে এক নারী। ৯ মাস কারাভোগ শেষে জামিনে বের হয়ে যান হাসিনা। ২০১৯ সালের জুলাইয়ে সেই মামলার রায়ে তাকে দেওয়া হয় ৬ বছরের কারাদণ্ড, তখন তিনি পলাতক ছিলেন।

এরপর ২০১৯ সালের ১৬ ডিসেম্বর টেকনাফ থানা পুলিশ আটক করে একই এলাকার হাসিনা বেগম নামে আরেক নারীকে। পরে আদালতের মাধ্যমে তাকে পাঠানো হয় কারাগারে; যিনি কারাভোগ করছেন প্রায় দেড় বছর ধরে।

আইনজীবী গোলাম মাওলা মুরাদ বলেন, কারাগারে থাকা হাসিনা বেগমের অপরাধীর তালিকায় নাম নেই। তবু জেল খাটতে হচ্ছে নিজের নামের একাংশ ও স্বামীর নামের মিল থাকার কারণে। কারাগারে থাকা হাসিনা বেগমের বাড়ি কক্সবাজার জেলার টেকনাফ থানার টেকনাফ পৌরসভার চৌধুরী পাড়ায়। তিনি হামিদ হোসেনের স্ত্রী। সাজাপ্রাপ্ত আসামি হাসিনা আক্তার একই এলাকার ইসমাইল হাজি বাড়ির হামিদ হোসেনের স্ত্রী।

ঘটনার তদন্ত করে আদালতে জমা দেওয়া পুলিশ প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে কারাগারে থাকা হাসিনা বেগম আগে গ্রেফতার হওয়া আসামি নয় বলে প্রাথমিকভাবে ধারণা করা যায়। এছাড়া হাসিনা বেগমের বয়স ৪০ বছর, কিন্তু হাসিনা আক্তারের বয়স ৩০। কিন্তু বর্তমান কারাগারে থাকা হাসিনা বেগমের স্বামী পলাতক থাকায় পূর্ণাঙ্গভাবে তদন্ত করা যায়নি।

এছাড়া প্রতিবেদনে আরও বলা হয়েছে, ঘটনার সময় গ্রেফতার হাসিনা আক্তার ও বর্তমানে কারাগারে থাকা হাসিনা বেগমের ছবির মিল পাওয়া যায়নি। হাসিনা আক্তার চার বছরের ছেলে ও দুই বছরের মেয়েসহ গ্রেফতার হন। কিন্তু হাসিনা বেগমের তিন জন সন্তান আছে বলেও উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।

অ্যাডভোকেট গোলাম মাওলা মুরাদ বলেন, হাসিনা বেগমকে তাৎক্ষণিকভাবে মুক্তি দেওয়ার জন্য আদালতে আবেদন করা হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com