শুক্রবার, ০১ মে ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
এক সপ্তাহে শতভাগ শিশুকে হামের টিকার আওতায় আনা সম্ভব হবে: স্বাস্থ্যমন্ত্রী ট্রাম্পের ভবিষ্যৎবাণী নিয়ে ইরানের উপহাস: তেলের দাম ১৪০ ডলার হওয়ার হুঁশিয়ারি পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে ‘জাতীয় সম্পদ’ ঘোষণা ইরানের সর্বোচ্চ নেতার গভর্নরের পারফরমেন্স দেখতে বিরোধী দলকে অপেক্ষা করতে বললেন অর্থমন্ত্রী গণমাধ্যম স্বাধীনতা সূচকে ৩ ধাপ পেছাল বাংলাদেশ স্বপ্ন ডুবছে ঢলের পানিতে, দিশেহারা কিশোরগঞ্জের হাওর অঞ্চলের কৃষকরা বিএসইসি ও বীমা নিয়ন্ত্রক সংস্থা প্রধানের বয়সসীমা থাকছে না, সংসদে বিল পাস হাজীপুরে ভূমি অফিসের সীমানা জটিলতা, জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের ৭ সদস্য গ্রেপ্তার বদলগাছীতে হাট পরিষ্কার করলেন ছাত্রদল

ভৈরবে দেড় হাড়ার কর্মহীন পরিবারের মাঝে সাংসদের ঈদ সামগ্রী বিতরণ

হৃদয় আজাদ, ভৈরব প্রতিনিধি
  • আপডেট সময় মঙ্গলবার, ৪ মে, ২০২১
  • ২৪৬ বার পড়া হয়েছে
ভৈরবে দেড় হাড়ার কর্মহীন পরিবারের মাঝে সাংসদের ঈদ সামগ্রী বিতরণ

করোনা পরিস্থিতিতে কিশোরগঞ্জের ভৈরবে পৌরসভা ও উপজেলার বিভিন্ন ইউনিয়নে কর্মহীন ১হাজার ৫শ (দেড় হাজার ) পরিবারের মাঝে ঈদ খাদ্য সামগ্রী চাল, ডাল ও আলু বিতরণ করা হয়েছে । গত বছরের ন্যায় এবারো ও করোনা মহামারিতে স্থানীয় সংসদ সদস্য ও বিসিবি সভাপতি আলহাজ্ব নাজমুল হাসান পাপনের পক্ষ থেকে এ খাদ্য সামগ্রী বিতরন করা হয়।

আজ মঙ্গলবার দুপুরে শহরের কমলপুর নিউটাউন এলাকায় বেক্সিমকো ফার্মা কোম্পানী অফিসের সামনে খাদ্য সামগ্রী বিতরণের আনুষ্ঠানিক উদ্ধোধন করেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও উপজেলা পরিষদ বীর মুক্তিযোদ্ধা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ সায়দুল্লাহ মিয়া । এ সময় তিনি বলেন করোনা মহামারীতে বিসিবি সভাপতি ও সাংসদ নাজমুল হাসান পাপন তার ব্যক্তিগত উদ্যোগে অসহায় ও দুঃস্থ ১ হাজার ৫শ পরিবারের মাঝে এ খাদ্য বিতরণের জন্য পাঠিয়েছেন। এছাড়াও তবে আগামী দিনেও এ সহযোগিতা অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

এ সময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু, পৌর আওয়ামীলীগ সভাপতি এস এম বাকি বিল্লাহ, সাধারন সম্পাদক আতিক আহমেদ সৌরভ প্রমূখ । এছাড়াও অনুষ্ঠানে উপজেলা ও পৌর আওয়ামীলীগসহ দলীয় অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com