সোমবার, ১৮ মে ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে তিন দিনব্যাপী “ভূমিসেবা মেলা-২০২৬” শুরু ১৯ মে শেরপুরে হামের উপসর্গে শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি বেড়ে ৪৪ চিকিৎসকদের নিরাপত্তায় প্রতিটি হাসপাতালে সশস্ত্র কর্মী নিয়োগের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর বাংলাদেশ থেকে ৬ হাজার ড্রাইভার নেবে আরব আমিরাত জাবিতে প্রক্টর অফিসের পর রেজিস্ট্রার ভবনেও তালা হাম ও হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু ড. ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে রিট ১ জুলাই থেকেই পে-স্কেল বাস্তবায়নের নীতিগত সিদ্ধান্ত দিয়েছেন প্রধানমন্ত্রী ফেনীতে ক্লাবফুট শনাক্তে স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ বিভ্রান্তকারীদের বিভ্রান্তির ফাঁদে পা দেবেন না: প্রধানমন্ত্রী

৪ কারণে স্থগিত ভিটামিন এ ক্যাম্পেইন

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ১৯ জানুয়ারী, ২০১৯
  • ৫৪৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :

আজ ২ কোটি ২০ লাখ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর কথা ছিল। জাতীয় পুষ্টি কর্মসূচির আওতায় দেশজুড়ে ৬ থেকে ১১মাস বয়সী ২৫ লাখ শিশু এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের নীল ও লাল রঙের ক্যাপসুল খাওয়ানোর কথা ছিল।  ক্যাম্পেইন সংশ্লিষ্টদের ভাষ্যমতে, ভিটামিন ‘এ’ ক্যাপসুলের মান নিয়ে প্রশ্ন ওঠা, ক্যাপসুলোর প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার অভাব, ক্যাপসুলে ছত্রাকের বিস্তার ও শিশুদের স্বাস্থ্যঝুঁকি— এই চার কারণ বিবেচনায় নিয়ে ক্যাম্পেইনটি স্থগিত করা হয়েছে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান কিশোরগঞ্জে ভিটামিন এ প্লাস ক্যাপসুলের নমুনা পর্যবেক্ষণের সময় বলেছেন, ‘ক্যাপসুলের মান নিয়ে প্রশ্ন ওঠায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন স্থগিত করা হয়েছে।’

জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান থেকে জানানো হয়েছে, পরবর্তী সময়ে ক্যাম্পেইন শুরুর তারিখ ঘোষণা করা হবে। ক্যাপসুলের মান নিয়ে প্রশ্ন ওঠায় এরইমধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদফতর পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করেছে। স্বাস্থ্য অধিদফতরের গঠন করা কমিটিকে আগামী এক সপ্তাহের মধ্যে এ সংক্রান্ত তদন্ত প্রতিবেদন দাখিল করতেও নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) স্বাস্থ্য মন্ত্রণালয়ের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো বিষয়ে সংবাদ সম্মেলন করার থাকলেও ক্যাপসুল নিয়ে অভিযোগ ওঠার কারণে সে সংবাদ সম্মেলন বাতিল করে মন্ত্রণালয়।

জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের পরিচালক ডা. মো. ইউনুস বলেন, ‘আমাদের প্রায় আড়াই কোটি বাচ্চাকে ভিটামিন `‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এটা বাচ্চাদের জীবনের একটা বিষয়, তাই এ বিষয়ে কোনো রিস্ক আমরা নিতে পারি না। মাঠ পর্যায়ে তিন-চার জায়গা থেকে অভিযোগ এসেছে, লাল ক্যাপসুলগুলো একটার সঙ্গে আরেকটা লেগে গেছে। ফলে ওষুধের মান নিয়ে সন্দেহ জন্ম নিয়েছে।’

পুষ্টি প্রতিষ্ঠানের এক কর্মকর্তা বলেন, ‘মূলত লাল রঙের’ ক্যাপসুলগুলোতে সমস্যা দেখা দিয়েছে। সেগুলোতে ছত্রাক দেখা দিয়েছে এবং একটির সঙ্গে আরেকটি লেগে ছিল। যার কারণে মাঠ পর্যায় থেকে কর্মীরা অভিযোগ জানায়। দেশের  প্রায় ৩০ শতাংশ এলাকা থেকে এ অভিযোগ জানানোর কারণেই মূলত কর্মসূচি স্থগিত করা হয়েছে।’

২০১৬ সালে এই ক্যাপসুল কেনার কাজ শুরু হয়। তখন প্রথমে একটি দেশি ওষুধ কোম্পানিকে ক্যাপসুল সরবরাহের কাজ দেওয়া হলে একটি বিদেশি কোম্পানি আদালতে হয় সরবরাহ কার্যাদেশের বিরুদ্ধে। আদালত পরে সে বিদেশি কোম্পানিকে সরবাহের কাজ দেওয়ার নির্দেশ দিলে ভারতীয় অ্যাজটেক নামের একটি প্রতিষ্টান এ ক্যাপসুল সরবরাহ করে।

 

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com