সোমবার, ০১ জুন ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ব্রাজিল সমর্থকদের ৮৫ হাজার টাকা জরিমানা হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু প্রশান্ত মহাসাগরের পূর্বাঞ্চলে আরেকটি জাহাজে যুক্তরাষ্ট্রের হামলায় নিহত ৩ শিশু রামিসা হত্যা-ধর্ষণের বিচার শুরু সোমবার: আইনমন্ত্রী হোসেনপুরে ঈদকে কেন্দ্র করে অতিরিক্ত ভাড়া আদায় রোধে অভিযান, সিএনজি জব্দ নিচে সংবাদটি বানান, বিরামচিহ্ন ও কাঠামোগতভাবে সম্পাদনা করে দেওয়া হলো: পাকুন্দিয়ায় জুবায়ের হত্যা মামলায় সন্দেহভাজন আটক ১ কোরবানি থেকে বেঁচে যাওয়া ‘ডোনাল্ড ট্রাম্প’ এখন চিড়িয়াখানার তারকা ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত জিয়া স্মৃতি জাদুঘরের সংস্কার শুরু রয়টার্স ওয়াশিংটন পাকুন্দিয়ায় যুবককে কুপিয়ে হত্যা

হলি আর্টিজানে হামলার অর্থ-অস্ত্র সরবরাহকারী রিপন গ্রেফতার

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ২০ জানুয়ারী, ২০১৯
  • ৩৯৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :

  রাজধানীর গুলশান হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলার অর্থ, অস্ত্র ও বিস্ফোরক সরবরাহকারী মামুনুর রশদি ওরফে রিপন ওরফে রেজাউল করিম ওরফে রেজাকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। রোববার (২০ জানুয়ারি) ভোর ৪টার দিকে গাজীপুরের বোর্ড বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। র‌্যাবের গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান এ তথ্য নিশ্চিত করেছেন।

মুফতি মাহমুদ খান বলেন, ‘গ্রেফতার মামুনুর রশীদ দীর্ঘদিন ধরে পলাতক ছিল। সে জেএমবির শুরা পরিষদের অন্যতম সদস্য। এ ব্যাপারে বিস্তারিত জানাতে কাওরান বাজার মিডিয়া সেন্টারে বেলা ১১টায় সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।’

গত বছরের ২৬ নভেম্বর ডিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিট আদালতে চার্জশিট দিলে ৩ ডিসেম্বর এই মামলার সাক্ষ্য শুরু হয়। বর্তমানে এই মামলার বিচার কাজ চলছে।

চার্জশিটভুক্ত আসামিরা হলেন—রাজীব গান্ধী, মিজানুর রহমান ওরফে বড় মিজান, রাকিবুল হাসান রিগ্যান, হাতকাটা সোহেল মাহফুজ, হাদিসুর রহমান সাগর, রাশেদ ইসলাম ওরফে আবু জাররা, শরিফুল ইসলাম ওরফে খালেদ ও মামুনুর রশীদ ওরফে রিপন। এখন শুধু শরিফুল ইসলাম ওরফে খালেদ পলাতক রয়েছে।

হলি আর্টিজান হামলার ঘটনার পর তদন্তে ২১ জনের জড়িত থাকার প্রমাণ পান কাউন্টার টেরোরিজম ইউনিটের তদন্তকারী কর্মকর্তারা। তাদের মধ্যে পাঁচজন ঘটনাস্থলে নিহত হয়। এরপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন জঙ্গি অভিযানে আরও আটজন মারা যায়।

উল্লেখ্য, ২০১৬ সালের ১ জুলাই রাতে হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলা চালায় জঙ্গিরা। তারা অস্ত্রের মুখে দেশি-বিদেশি অতিথিদের জিম্মি করে। ওই রাতে জঙ্গিদের ছোড়া গ্রেনেডের আঘাতে নিহত হন পুলিশের দুই কর্মকর্তা। পরদিন সকালে সেনা কমান্ডোদের অভিযানে পাঁচ জঙ্গিসহ ছয়জন নিহত হয়। পরে পুলিশ ১৮ বিদেশিসহ ২০ জনের মরদেহ উদ্ধার করে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com