শুক্রবার, ০১ মে ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
এক সপ্তাহে শতভাগ শিশুকে হামের টিকার আওতায় আনা সম্ভব হবে: স্বাস্থ্যমন্ত্রী ট্রাম্পের ভবিষ্যৎবাণী নিয়ে ইরানের উপহাস: তেলের দাম ১৪০ ডলার হওয়ার হুঁশিয়ারি পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে ‘জাতীয় সম্পদ’ ঘোষণা ইরানের সর্বোচ্চ নেতার গভর্নরের পারফরমেন্স দেখতে বিরোধী দলকে অপেক্ষা করতে বললেন অর্থমন্ত্রী গণমাধ্যম স্বাধীনতা সূচকে ৩ ধাপ পেছাল বাংলাদেশ স্বপ্ন ডুবছে ঢলের পানিতে, দিশেহারা কিশোরগঞ্জের হাওর অঞ্চলের কৃষকরা বিএসইসি ও বীমা নিয়ন্ত্রক সংস্থা প্রধানের বয়সসীমা থাকছে না, সংসদে বিল পাস হাজীপুরে ভূমি অফিসের সীমানা জটিলতা, জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের ৭ সদস্য গ্রেপ্তার বদলগাছীতে হাট পরিষ্কার করলেন ছাত্রদল

অবশেষে আসছে উইন্ডোজ-১১, থাকছে যে চমক

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ৬ জুন, ২০২১
  • ১৮০ বার পড়া হয়েছে
অবশেষে আসছে উইন্ডোজ-১১, থাকছে যে চমক

অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে এবার বাজারে আসছে উইন্ডোজ-১১। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ২৪ জুন উদ্বোধন করা হবে নতুন এই উইন্ডোজ।

উইন্ডোজের অতীত ভার্সনগুলোর মধ্যে ‘উইন্ডোজ-৮’ ভার্সনের নানা রকম সমস্যার কারণে মাইক্রোসফটকে পড়তে হয়েছিল ব্যাপক সমালোচনা ও তোপের মুখে। পরবর্তীতে দ্রুততম সময়ে অভিষেক হয়েছিল উইন্ডোজ-১০ এর। ওই সময় উইন্ডোজ-৮ ব্যবহারকারীদের বিনা খচরে উইন্ডোজ-১০ আপডেট করে দেওয়া হয়েছিল এবং বলা হয়েছিল উইন্ডোজ-১০ ই হবে হয়তো উইন্ডোজ অপারেটিং সিস্টেমের শেষ ভার্সন।

কিন্তু সেই প্রতিশ্রুতিও মাইক্রোসফট রাখতে পারল না। কারণ উইন্ডোজ-১০ এও রয়েছে বেশ কিছু সমস্যা। তাই সব ভুলভ্রান্তি দূর করে নতুন করে একটি আধুনিক মাপের অপারেটিং সিস্টেমের সূচনা করতে যাচ্ছে মাইক্রোসফট কর্পোরেশন।

কী থাকছে উইন্ডোজ-১১ এ?

উইন্ডোজ-১১ এর মূল চমক হচ্ছে এর ‘মাইক্রোসফট স্টোর’। উইন্ডোজ-৮ ও উইন্ডোজ-১০ স্বল্প পরিসরে ‘মাইক্রোসফট স্টোর’ থাকলেও নতুন এই ভার্সনের জন্য মাইক্রোসফট স্টোরকে ডিজাইন করা হয়েছে নতুনভাবে। উইন্ডোজ এর বিভিন্ন ধরনের সফটওয়্যার থাকবে এই ‘মাইক্রোসফট স্টোর’ এ এবং এখান থেকেই ইন্টস্টল করতে হবে সবকিছু।

তবে নতুন এই ‘মাইক্রোসফট স্টোর’ এ বড় ধরনের সুযোগ রয়েছে ডেভেলপারদের জন্য। এই স্টোরে ডেভেলপাররা তাদের ডেভেলপ করা অ্যাপ্লিকেশন আপলোড করে রাখতে পারবেন এবং ব্যবহারকারীরা ফ্রি কিংবা টাকার বিনিময়ে সেসব অ্যাপ্লিকেশন সরাসরি ‘মাইক্রোসফট স্টোর’থেকে ডাউনলোড ও ইনস্টল করতে পারবেন, ঠিক যেমনটি গুগল প্লে-স্টোর এর ক্ষেত্রে হয়ে থাকে।

ইউজার ইন্টারফেস কিংবা লুক-এন্ড-ফিল এর বেলাতেও বেশ আকর্ষণীয় করা হয়েছে। বিভিন্ন আইকনগুলোতে চারকোনার পরিবর্তে করা হয়েছে কিছুটা গোলাকৃতির। সিকিউরিটি ফিচারেও বেশ গুরুত্ব দেওয়া হয়েছে নতুন এই ভার্সনে। তবে চলমান উইন্ডোজ-১০ কে এই নতুন এই উইন্ডোজ-১১ ভার্সনে আপডেট সুবিধা নাও থাকতে পারে অর্থ্যাৎ এই ভার্সনটি নতুন করে কিনে নিতে হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com