শুক্রবার, ০১ মে ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
এক সপ্তাহে শতভাগ শিশুকে হামের টিকার আওতায় আনা সম্ভব হবে: স্বাস্থ্যমন্ত্রী ট্রাম্পের ভবিষ্যৎবাণী নিয়ে ইরানের উপহাস: তেলের দাম ১৪০ ডলার হওয়ার হুঁশিয়ারি পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে ‘জাতীয় সম্পদ’ ঘোষণা ইরানের সর্বোচ্চ নেতার গভর্নরের পারফরমেন্স দেখতে বিরোধী দলকে অপেক্ষা করতে বললেন অর্থমন্ত্রী গণমাধ্যম স্বাধীনতা সূচকে ৩ ধাপ পেছাল বাংলাদেশ স্বপ্ন ডুবছে ঢলের পানিতে, দিশেহারা কিশোরগঞ্জের হাওর অঞ্চলের কৃষকরা বিএসইসি ও বীমা নিয়ন্ত্রক সংস্থা প্রধানের বয়সসীমা থাকছে না, সংসদে বিল পাস হাজীপুরে ভূমি অফিসের সীমানা জটিলতা, জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের ৭ সদস্য গ্রেপ্তার বদলগাছীতে হাট পরিষ্কার করলেন ছাত্রদল

১৭ জুলাই থেকে রাজধানীতে শুরু হচ্ছে কোরবানির পশুর হাট

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় মঙ্গলবার, ১৩ জুলাই, ২০২১
  • ১২৮ বার পড়া হয়েছে
১৭ জুলাই থেকে রাজধানীতে শুরু হচ্ছে কোরবানির পশুর হাট

শেষ পর্যন্ত রাজধানী ঢাকায় কোরবানির পশুর হাট বসানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। নগরীর বিভিন্ন জায়গায় ১৭ জুলাই থেকে এই হাট শুরু হবে এবং চলবে ২১ জুলাই অর্থাৎ ঈদের দিন পর্যন্ত। ঢাকার দক্ষিণ এবং উত্তর – দু’টি সিটি কর্পোরেশন থেকেই এই ঘোষণা দেওয়া হয়েছে।

 

কর্তৃপক্ষ বলেছে, ঢাকার দুই সিটি কর্পোরেশনেই ১৭ই জুলাই থেকে ২১শে জুলাই অর্থাৎ ঈদের দিন পর্যন্ত হাট চলবে। বাংলাদেশে গত কয়েক সপ্তাহ যাবত করোনাভাইরাসের উর্ধ্বমুখী সংক্রমণ ঠেকাতে পয়লা জুলাই থেকে দেশে চলছে একটি সর্বাত্মক লকডাউন বা কঠোর বিধিনিষেধ। এর মধ্যে গরুর হাট শুরু করা নিয়ে এক ধরণের অনিশ্চয়তা ছিল।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা আবু নাছের গণমাধ্যমকে বলেন, সারুলিয়ায় একটা স্থায়ী হাট এবং ১০টি অস্থায়ী হাট নিয়ে ১৭ জুলাই থেকে এই হাট শুরু হচ্ছে। এই হাটগুলো চলবে ঈদের দিন পর্যন্ত।

অন্যদিকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, উত্তর সিটি কর্পোরেশন এলাকায় ১টি স্থায়ী ও ৮টি অস্থায়ীসহ মোট নয়টি পশুর হাট বসবে। এই হাটগুলো ১৭ই জুলাই থেকে ২১শে জুলাই পর্যন্ত সরকারী নির্দেশনা ও স্বাস্থ্যবিধিসমূহ যথাযথভাবে মেনে পরিচালিত হবে।

এদিকে প্রাণিসম্পদ অধিদফতরের মহাপরিচালক আজিজুর রহমান জানিয়েছেন, সারা দেশের কোরবানির পশুর হাটের ব্যাপারে সিদ্ধান্ত নেয়ার জন্য ১৪ই জুলাই ৬৪ জেলার জেলা প্রশাসকের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করে সিদ্ধান্ত নেয়া হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com