শুক্রবার, ০১ মে ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
এক সপ্তাহে শতভাগ শিশুকে হামের টিকার আওতায় আনা সম্ভব হবে: স্বাস্থ্যমন্ত্রী ট্রাম্পের ভবিষ্যৎবাণী নিয়ে ইরানের উপহাস: তেলের দাম ১৪০ ডলার হওয়ার হুঁশিয়ারি পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে ‘জাতীয় সম্পদ’ ঘোষণা ইরানের সর্বোচ্চ নেতার গভর্নরের পারফরমেন্স দেখতে বিরোধী দলকে অপেক্ষা করতে বললেন অর্থমন্ত্রী গণমাধ্যম স্বাধীনতা সূচকে ৩ ধাপ পেছাল বাংলাদেশ স্বপ্ন ডুবছে ঢলের পানিতে, দিশেহারা কিশোরগঞ্জের হাওর অঞ্চলের কৃষকরা বিএসইসি ও বীমা নিয়ন্ত্রক সংস্থা প্রধানের বয়সসীমা থাকছে না, সংসদে বিল পাস হাজীপুরে ভূমি অফিসের সীমানা জটিলতা, জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের ৭ সদস্য গ্রেপ্তার বদলগাছীতে হাট পরিষ্কার করলেন ছাত্রদল

২৩ জুলাই থেকে ফের কঠোর লকডাউন

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় মঙ্গলবার, ১৩ জুলাই, ২০২১
  • ১৬৭ বার পড়া হয়েছে
২৩ জুলাই থেকে ফের কঠোর লকডাউন

করোনা মহামারি বিস্তার রোধে সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধ (লকডাউন) আগামী ১৫ জুলাই থেকে ২২ জুলাই পর্যন্ত শিথিল করা হচ্ছে। এ বিষয়ে মঙ্গলবার (১৩ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হবে।

সোমবার (১২ জুলাই) সরকারি এক তথ্য বিবরণীতে এ তথ্য জানা গেছে।

ঈদে বাড়ি যাওয়ার বিষয়টি বিবেচনা করে স্বাস্থ্যবিধি মেনে নেওয়ার শর্তে গাড়ি চলাচলের সুবিধা দেওয়া হবে। এই আট দিনে স্বাস্থ্যবিধি মেনে বাস, লঞ্চসহ সব ধরনের গণপরিবহন চলবে। একইসঙ্গে সীমিত পরিসরে খুলবে দোকানপাট ও শপিংমল। তবে বন্ধ থাকবে সরকারি-বেসরকারি সব অফিস। আর আগামী ২৩ জুলাই থেকে আবারও কঠোর বিধিনিষেধ জারি করা হবে।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্র জানায়, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ বিষয়ক নথি অনুমোদন হয়ে মন্ত্রিপরিষদ বিভাগে এসেছে। যে কোনো সময় জারি হবে প্রজ্ঞাপন। চলমান লকডাউন আগামী ১৪ জুলাই রাত ১২টা পর্যন্ত কার্যকর থাকবে।
প্রসঙ্গত, আগামী ২১ জুলাই বাংলাদেশে উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা। রবিবার (১১ জুলাই) দেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com