নিউজ ডেস্ক :
এ বছরও ৬-১১ মাস বয়সী শিশুকে নীল এবং ১২-৫৯ মাস বয়সী শিশুকে লাল রঙের ক্যাপসুল ভিটামিন ‘এ’ খাওয়ানো হবে। আগামী ৯ ফেব্রুয়ারি শিশুদের ভিটামিন ‘এ’ খাওয়ানো হবে। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এ বিষয়ে গণমাধ্যমকে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে গত ১৯ জানুয়ারি সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সারা দেশে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে স্বাস্থ্য অধিদফতর কর্তৃপক্ষ ক্যাম্পেইন স্থগিত করে।
এবার সারা দেশে ৬-১১ মাস বয়সী এবং ১২-৫৯ মাস বয়সী প্রায় আড়াই কোটি শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর কথা রয়েছে।