সোমবার, ১৮ মে ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে তিন দিনব্যাপী “ভূমিসেবা মেলা-২০২৬” শুরু ১৯ মে শেরপুরে হামের উপসর্গে শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি বেড়ে ৪৪ চিকিৎসকদের নিরাপত্তায় প্রতিটি হাসপাতালে সশস্ত্র কর্মী নিয়োগের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর বাংলাদেশ থেকে ৬ হাজার ড্রাইভার নেবে আরব আমিরাত জাবিতে প্রক্টর অফিসের পর রেজিস্ট্রার ভবনেও তালা হাম ও হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু ড. ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে রিট ১ জুলাই থেকেই পে-স্কেল বাস্তবায়নের নীতিগত সিদ্ধান্ত দিয়েছেন প্রধানমন্ত্রী ফেনীতে ক্লাবফুট শনাক্তে স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ বিভ্রান্তকারীদের বিভ্রান্তির ফাঁদে পা দেবেন না: প্রধানমন্ত্রী

গ্রিসে বিয়ে করবেন অক্ষয়ের 2.0-র নায়িকা

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ৩ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৫৯৮ বার পড়া হয়েছে
গ্রীসে বিয়ে করবেন অক্ষয়ের ২.০-র নায়িকা

সোনাম-আনন্দ, রণবীর-দীপিকা, প্রিয়াঙ্কা-নিকের পর বিয়ে করতে যাচ্ছেন এমি জ্যাকসন। ২০২০ সালের জানুয়ারিতে বন্ধু জর্জ পানাইয়োতুর সঙ্গে গ্রীসে বিয়ের পিঁড়িতে বসবেন তিনি। গ্রিসের মাইকোনস দ্বীপে হবে বিয়ের মূল আয়োজন। খবর টাইমস অব ইন্ডিয়ার।

মূলত সমুদ্রের পাশের একটি দ্বীপে বিয়ে করার শখ করে এমন সিদ্ধান্ত নিয়েছেন এমি। প্রেমিকের সঙ্গে এই দ্বীপেই বেড়াতে গিয়েছিলেন তিনি। তখনই বিয়ের উপযুক্ত স্থান হিসেবে জায়গাটিকে বাছাই করেন। জানা যায় বিয়ের পর লন্ডনে থাকবেন তারা।

অক্ষয় কুমারের 2.0-র নায়িকা বছরের প্রথমদিনে জর্জ পানাইয়োতুর সঙ্গে বাগদান সেরে ফেলেছেন। তবে সেসময় বিয়ে কবে কোথায় হবে এ বিষয়ে কিছু জানাননি। ব্যবসায়ী বন্ধুর সঙ্গে চুম্বনরত ছবি পোস্ট করে সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছিলেন, ‘দু:সাহসিক যাত্রা শুরু করলাম। তোমাকে ভালোবাসি। আমাকে সবচেয়ে সুখী করার জন্য ধন্যবাদ।’

বেশ কিছুদিন ধরেই জর্জের সঙ্গে ‘ডেট’ করছিলেন এমি। সব সময়ই ভালোবাসাকে লুকিয়ে রাখার আপ্রাণ চেষ্টা করেছেন বলিউডের এই অভিনেত্রী। এবার তাদের প্রেমের বিষয়টি বেশ খোলামেলাভাবে সামনে এসেছে। এমির সাবেক বয়ফ্রেন্ড প্রতীক বব্বরও সম্প্রতি বিয়ে করেছেন।

এমি ব্রিটিশ মডেল ও আলোচিত অভিনেত্রী। হিন্দি ও দক্ষিণ ভারতীয় সিনেমা ছাড়াও বিদেশের কয়েকটি ছবিতে তিনি অভিনয় করেছেন। অন্যদিকে জর্জ পানাইয়োতু ‘দ্য এবিলিটি গ্রুপ’ নামে একটি বহুজাতিক সংস্থার কর্ণধার। ডিসেম্বর থেকেই নতুন বাড়িতে থাকতে শুরু করেছেন এমি-জর্জ। সামাজিক যোগাযোগ মাধ্যমে দুজনের ছবি দেখে মনে হচ্ছে বিয়ে ও সংসার নিয়ে বেশ পরিকল্পনা করেছেন এ জুটি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com