সোমবার, ১৮ মে ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে তিন দিনব্যাপী “ভূমিসেবা মেলা-২০২৬” শুরু ১৯ মে শেরপুরে হামের উপসর্গে শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি বেড়ে ৪৪ চিকিৎসকদের নিরাপত্তায় প্রতিটি হাসপাতালে সশস্ত্র কর্মী নিয়োগের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর বাংলাদেশ থেকে ৬ হাজার ড্রাইভার নেবে আরব আমিরাত জাবিতে প্রক্টর অফিসের পর রেজিস্ট্রার ভবনেও তালা হাম ও হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু ড. ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে রিট ১ জুলাই থেকেই পে-স্কেল বাস্তবায়নের নীতিগত সিদ্ধান্ত দিয়েছেন প্রধানমন্ত্রী ফেনীতে ক্লাবফুট শনাক্তে স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ বিভ্রান্তকারীদের বিভ্রান্তির ফাঁদে পা দেবেন না: প্রধানমন্ত্রী

সাবেক এমপি ড. মিজানুল হকের জানাযা আজ

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় শনিবার, ২৮ আগস্ট, ২০২১
  • ১১৪ বার পড়া হয়েছে
সাবেক এমপি ড. মিজানুল হকের জানাযা আজ

কিশোরগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ড. মিজানুল হক শুক্রবার সন্ধ্যা ৬টায় কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি স্ত্রী, দুই পুত্র ও এক কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

মরহুমের ভাতিজা সাংবাদিক ইমরুল হক জানান, ড. মিজানুল হক অনেক দিন ধরে ডায়াবেটিস, কিডনিসহ নানা সমস্যায় ভুগছিলেন। করোনায় আক্রান্ত হয়ে গত ২৮ জুলাই থেকে তিনি সেখানে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় করোনামুক্ত হওয়ার পর তিনি বাড়ি ফিরে যান। সম্প্রতি শারীরিক অবস্থার অবনতি হলে গত ২০ আগস্ট আবারো তিনি শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সন্ধ্যায় মারা যান।

ড. মিজানুল হক ১৯৯১ ও ১৯৯৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে তৎকালীন কিশোরগঞ্জ-৪ (করিমগঞ্জ-তাড়াইল) আসন থেকে পর পর দু’বার আওয়ামী লীগ প্রার্থী হিসেবে বিজয়ী হন। ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকারের সময় সাবেক এ সংসদ সদস্য জাতীয় সংসদের অনুমিত হিসাব সম্পর্কিত কমিটির সভাপতি হিসেবে অত্যন্ত সুনামের সাথে দায়িত্ব পালন করেন।

মরদেহ রাতেই করিমগঞ্জ উপজেলার গুজাদিয়া নামাপাড়া গ্রামে নেয়া হয়। আজ শনিবার করিমগঞ্জে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে গুজাদিয়ায় পারিবারিক গোরস্থানে তার লাশ দাফন করা হবে বলে পারিবারিক সূত্র জানায়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com