সোমবার, ১৮ মে ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে তিন দিনব্যাপী “ভূমিসেবা মেলা-২০২৬” শুরু ১৯ মে শেরপুরে হামের উপসর্গে শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি বেড়ে ৪৪ চিকিৎসকদের নিরাপত্তায় প্রতিটি হাসপাতালে সশস্ত্র কর্মী নিয়োগের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর বাংলাদেশ থেকে ৬ হাজার ড্রাইভার নেবে আরব আমিরাত জাবিতে প্রক্টর অফিসের পর রেজিস্ট্রার ভবনেও তালা হাম ও হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু ড. ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে রিট ১ জুলাই থেকেই পে-স্কেল বাস্তবায়নের নীতিগত সিদ্ধান্ত দিয়েছেন প্রধানমন্ত্রী ফেনীতে ক্লাবফুট শনাক্তে স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ বিভ্রান্তকারীদের বিভ্রান্তির ফাঁদে পা দেবেন না: প্রধানমন্ত্রী

অ্যাসাইনমেন্ট জমা দিতে গিয়ে ট্রাক্টরের চাপায় শিক্ষার্থীর মৃত্যু

ডেস্ক নিউজ
  • আপডেট সময় মঙ্গলবার, ৩১ আগস্ট, ২০২১
  • ১২৫ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় বিদ্যালয়ে অ্যাসাইনমেন্ট জমা দিতে গিয়ে ট্রাক্টরের নিচে চাপা পড়ে রাবিয়া আক্তার জুঁই (১২) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৩১ আগস্ট) সকালে উপজেলার নিয়াতপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ওই স্কুলছাত্রী উপজেলার নিয়ামতপুর ইউনিয়নের বয়ড়া গ্রামের জুয়েল কিশোরের মেয়ে। শিশুটি আলহাজ এরশাদ উদ্দিন নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী।

করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাক্টর ও এর চালক শরীফকে (২৯) আটক করেছে। তবে এ ঘটনায় এখনও কোনো মামলা হয়নি।

পুলিশ ও স্থানীয় বিভিন্ন সূত্রে জানা গেছে, বিদ্যালয়ের অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার জন্য মায়ের সঙ্গে বাড়ি থেকে বের হয়েছিল সে। এরপর কিশোরগঞ্জ-চামটা বন্দর সড়ক পার করে দিয়ে তাঁর মা ফিরে আসেন। এর কিছুক্ষণ পরেই জুঁই রাস্তার পাশ দিয়ে হেঁটে বিদ্যালয়ের দিকে যাচ্ছিল। এ সময় একটি বালুবোঝাই ট্রাক্টর চাপা দিলে ঘটনাস্থলেই জুঁইয়ের মৃত্যু হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com