সোমবার, ১৮ মে ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে তিন দিনব্যাপী “ভূমিসেবা মেলা-২০২৬” শুরু ১৯ মে শেরপুরে হামের উপসর্গে শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি বেড়ে ৪৪ চিকিৎসকদের নিরাপত্তায় প্রতিটি হাসপাতালে সশস্ত্র কর্মী নিয়োগের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর বাংলাদেশ থেকে ৬ হাজার ড্রাইভার নেবে আরব আমিরাত জাবিতে প্রক্টর অফিসের পর রেজিস্ট্রার ভবনেও তালা হাম ও হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু ড. ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে রিট ১ জুলাই থেকেই পে-স্কেল বাস্তবায়নের নীতিগত সিদ্ধান্ত দিয়েছেন প্রধানমন্ত্রী ফেনীতে ক্লাবফুট শনাক্তে স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ বিভ্রান্তকারীদের বিভ্রান্তির ফাঁদে পা দেবেন না: প্রধানমন্ত্রী

করিমগঞ্জে এক কেজি গাঁজা’সহ দুই মাদক ব্যবসায়ী আটক

মো: আল-আমীন, কিশোরগঞ্জ
  • আপডেট সময় রবিবার, ১২ সেপ্টেম্বর, ২০২১
  • ১৩১ বার পড়া হয়েছে
করিমগঞ্জে এক কেজি গাঁজা’সহ দুই মাদক ব্যবসায়ী আটক

কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানাধীন কাইকুর্দ্দিয়া মোড় এলাকা হতে এক কেজি গাঁজা‘সহ দুই জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প। এসময় তাদের কাছ থেকে মাদক বিক্রির নগদ ৪৫০ (চারশত পঞ্চাশ) টাকা ও মাদকের কাজে ব্যবহৃত দুইটি মোবাইলও জব্দ করা হয়।

 

রোববার (১২ সেপ্টেম্বর) বিকেলে কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জের কাইকুর্দ্দিয়া মোড় এলাকা হতে এক কেজি গাঁজা’সহ আসামী মোঃ শাহিন (২৬) ও মোঃ সাকিব (১৮) কে আটক করে। মো: শাহীন করিমগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ডের সিদলারপার এলাকার আ: জালালের ছেলে। অপরদিকে মো: সাকিব একই এলাকার মো: জামাল উদ্দিনের ছেলে।

 

আসামীদ্বয় দীর্ঘদিন যাবৎ মাদক ক্রয়-বিক্রয় করে আসছিল বলে স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com