শুক্রবার, ০১ মে ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
এক সপ্তাহে শতভাগ শিশুকে হামের টিকার আওতায় আনা সম্ভব হবে: স্বাস্থ্যমন্ত্রী ট্রাম্পের ভবিষ্যৎবাণী নিয়ে ইরানের উপহাস: তেলের দাম ১৪০ ডলার হওয়ার হুঁশিয়ারি পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে ‘জাতীয় সম্পদ’ ঘোষণা ইরানের সর্বোচ্চ নেতার গভর্নরের পারফরমেন্স দেখতে বিরোধী দলকে অপেক্ষা করতে বললেন অর্থমন্ত্রী গণমাধ্যম স্বাধীনতা সূচকে ৩ ধাপ পেছাল বাংলাদেশ স্বপ্ন ডুবছে ঢলের পানিতে, দিশেহারা কিশোরগঞ্জের হাওর অঞ্চলের কৃষকরা বিএসইসি ও বীমা নিয়ন্ত্রক সংস্থা প্রধানের বয়সসীমা থাকছে না, সংসদে বিল পাস হাজীপুরে ভূমি অফিসের সীমানা জটিলতা, জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের ৭ সদস্য গ্রেপ্তার বদলগাছীতে হাট পরিষ্কার করলেন ছাত্রদল

ফেসবুকের স্মার্ট গ্লাস : বোতাম চাপলেই যাবে ফোন, তোলা যাবে ছবি

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ১২ সেপ্টেম্বর, ২০২১
  • ৯৬ বার পড়া হয়েছে
ফেসবুকের স্মার্ট গ্লাস : বোতাম চাপলেই যাবে ফোন, তোলা যাবে ছবি

চশমাই বলবে কথা। শোনাবে গান। ছবি তুলতেও ফোন বের করতে হবে না পকেট থেকে। চশমার বোতাম চাপলেই ফ্রেমে বন্দি হবে প্রিয় মুহূর্তটি। রে-ব্যান সাথে যুক্ত হয়ে এমনই এক স্মার্ট চশমা এনেছে ফেসবুক।

চশমা দিয়ে যেমন ফোন করা যাবে, তেমনি স্ক্রিনে দেখে নেয়া যাবে বিভিন্ন তথ্য। আবার স্মার্ট গ্লাসে থাকবে ক্যামেরা। চোখের সামনে যা দেখছেন, সেই ছবিই তুলে নিতে পারবে চশমা। সেখান থেকে লাইভ স্ট্রিমও করা যাবে। আপাতত ২০টি ডিজাইনের স্মার্ট গ্লাস তৈরি হয়েছে। আমেরিকা ও ইংল্যান্ডের পাশাপাশি এই চশমা পাওয়া যাচ্ছে ইটালি, আয়ারল্যান্ড, অস্ট্রেলিয়া ও কানাডায়।
এর আগে ২০১৯ সালেই এমন চশমা বাজারে আনার ঘোষণা দিয়েছিল ফেসবুক। নতুন ধরনের চশমার এই কালেকশনের নাম রাখা হয়েছে ‘রে-ব্যান স্টোরিজ’। স্মার্ট গ্লাস তৈরির চেষ্টা আগেও গুগল করেছে। তার পর দেখা গিয়েছে স্ন্যাপস স্পেক্টেকেলসও। তবে ওই সব চশমা তেমন জনপ্রিয় হয়নি। প্রথমবার এই প্রযুক্তিতে হাত পড়ল ফেসবুকের। ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ মনে করেন, অগমেন্টেড রিয়্যালিটি এবং ভার্চুয়াল রিয়্যালিটিই হলো টেক জগতের ভবিষ্যৎ। ফলে বিভিন্ন ধরনের প্রযুক্তি নিয়ে কাজ শুরু করেছে ওই সংস্থা। এই চশমাও সেই প্রকল্পের অন্তর্গত। আগামী দিনে স্মার্ট গ্লাসে আরো বিভিন্ন ধরনের ফিচার যোগ করার ভাবনাও আছে ফেসবুকের।
রে-ব্যান স্টোরিজের সব চশমায় ৫ মেগা পিক্সেলের ক্যামেরা থাকছে। এতে ছবির পাশাপাশি ৩০ সেকেন্ড পর্যন্ত ভিডিও ধারণ করা যাবে। আছে এলইডি লাইট, ছবি তোলার সময় যা আশপাশের মানুষকে জানান দেবে। রয়েছে দু’টি স্পিকার, তিনটি মাইক্রোফোনও। ভিডিও ধারণের সময় বা ফোনে কথা বলার ক্ষেত্রে যার মাধ্যমে স্পষ্ট হবে আওয়াজ।

তবে এই চশমা ব্যবহার করতে হলে ফেসবুকে অ্যাকাউন্ট থাকা আবশ্যক। এখান থেকে ছবি বা অন্যান্য তথ্য ভাগ করে নেয়া যাবে ইনস্টাগ্রাম, হোয়াট্সঅ্যাপেও।

সম্পূর্ণ চার্জ দেয়া থাকলে ছ’ঘণ্টা টানা ব্যবহার করা যাবে এই চশমা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com