বুধবার, ২০ মে ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
হামে আক্রান্ত ও উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যু রংপুরে গরুর আবাসিক হোটেল শেখ হাসিনার প্রতিও আমাদের ‘ইনসাফ’ থাকবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান ভারতের নাগরিকত্ব পেতে প্রতিবেশী দেশের নাগরিকদের পাসপোর্ট জমা দেওয়ার নিয়ম চালু ভারতের নাগরিকত্ব পেতে প্রতিবেশী দেশের নাগরিকদের পাসপোর্ট জমা দেওয়ার নিয়ম চালু সংসদ নির্বাচনে আনসার বাহিনী প্রশংসনীয় ভূমিকা পালন করেছে: প্রধানমন্ত্রী ভারতীয় চ্যানেলগুলোকে টেক্কা দেওয়ার মত চ্যানেল বাংলা টিভি পাকুন্দিয়ায় আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ নওগাঁয় সড়ক দুর্ঘটনায় প্রিয় শিক্ষিকার মৃত্যুর খবর শুনে ছাত্রীর মৃত্যু তাড়াইলে ৩ দিনব্যাপী ভূমি সেবা মেলার শুভ উদ্বোধন

সাকিবের ফেসবুক ফলোয়ার দেড় কোটি ছাড়াল

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২১
  • ৭৫ বার পড়া হয়েছে
সাকিবের ফেসবুক ফলোয়ার দেড় কোটি ছাড়াল

গত এক যুগের বেশি সময় ধরে বাংলাদেশ ক্রিকেট দলের প্রায় সব সাফল্যে সরাসরি অবদান রয়েছে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের। তাই স্বাভাবিকভাবেই তার ভক্ত-সমর্থকের সংখ্যাও অনেক বেশি। দেশের ক্রিকেটের সবচেয়ে বড় বিজ্ঞাপন সাকিব আল হাসান। তিনি ফেসবুকেও বাংলাদেশের সবচেয়ে বড় তারকা। সম্প্রতি অনন্য এক মাইলফলক ছুঁয়েছেন তিনি। প্রথম বাংলাদেশি ব্যক্তি হিসেবে তার ফেসবুক অনুসারির সংখ্যা ছাড়িয়ে গেছে দেড় কোটির মাইলফলক।

দেশের হয়ে তো বটেই, আন্তর্জাতিক অঙ্গনেও অনন্য, এমন সব কীর্তি তিনি অহরহই গড়েছেন মাঠে। ফেসবুকেও তিনি দেশসেরা। বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো এক কোটি ফেসবুক ফলোয়ারের কীর্তি তিনিই গড়েছিলেন। এবার তিনি গড়লেন আরও এক কীর্তি, দেড় কোটি ছাড়ালো তার ফেসবুক ফলোয়ার।

ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে তিনি সেরা অলরাউন্ডার। টি-টোয়েন্টির শ্রেষ্ঠত্বটা হাতছাড়া হয়েছে গতকাল। অস্ট্রেলিয়ার বিপক্ষে হয়েছিলেন সিরিজসেরা, তবে নিউজিল্যান্ডের বিপক্ষে তার পারফর্ম্যান্স আশানুরূপ হয়নি, সে কারণেই টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের দুইয়ে নেমে গেছেন সম্প্রতি।

তবে তার ছাপ অবশ্য তার ফেসবুকে পড়ছে না। শেষ নয় দিনে তার ফলোয়ার বেড়েছে প্রায় এক লাখ। গত ৭ সেপ্টেম্বর দুপুরে তার ফেসবুক অনুসারির সংখ্যা ছিল ১ কোটি ৪৮ লাখ ৯০ হাজার ২০১। সেটাই আজ এসে ঠেকেছে দেড় কোটিতে। তাতেই তিনি ছুঁয়ে ফেলেছেন অনন্য এক কীর্তি।

এমন মাইলফলক ছুঁয়ে নিজের ফেসবুক প্রোফাইলে ভক্তদের ধন্যবাদ জানাতেও ভুললেন না সাকিব আল হাসান। লিখলেন, ‘আমি বিশ্বাস করি, আমার ভক্তরাই বিশ্বের সেরা। আপনাদের ভালোবাসা ও দোয়ার জন্য, ভালো ও খারাপ সময়ে আমার পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। আপনাদের সবাইকে আমি ভালোবাসি।’

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com