মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
দেওয়ানগঞ্জে কোরবানির হাটে মহিষের তাণ্ডব, প্রাণ গেল দুজনের হোসেনপুরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ ঈদুল আজহা উপলক্ষে বদলগাছীতে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের আর্থিক সহায়তা বিতরণ কিশোরগঞ্জে পিকআপ-মোটরসাইকেলের সংঘর্ষে একই পরিবারের ৩ জন নিহত কালশীতে বস্তিতে ভয়াবহ আগুন ৭ সদস্যের ‘কিচেন কেবিনেট’-এর সিদ্ধান্তে চলত অন্তর্বর্তী সরকার ট্রাফিক মামলার জরিমানা পরিশোধ নিয়েও ভুয়া বার্তা, সতর্ক করল পুলিশ জঙ্গল ছলিমপুরে সন্ত্রাসীরা রাস্তা কেটে ত্রিমুখী হামলা চালায় যৌথ বাহিনীর ক্যাম্পে বিএনপি সরকারের ১০০ দিনে ৬০ সিদ্ধান্তের ৬২ শতাংশ বাস্তবায়নের দাবি ঈদকে সামনে রেখে তাড়াইলে টুংটাং শব্দে মুখরিত কামারপল্লী

রোহিঙ্গা তরুণীকে ধর্ষণের মামলায় ইউপি সদস্য কারাগারে

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৭ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৫৩৯ বার পড়া হয়েছে

উখিয়ার বহুল আলোচিত রোহিঙ্গা তরুণীকে ধর্ষণ মামলার অন্যতম আসামি পালংখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ও যুবদল নেতা জয়নাল মেম্বারকে কারাগারে পাঠানো হয়েছে।

বুধবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন আদালতে আত্মসর্ম্পণ করে জামিন আবেদন করলে শুনানি শেষে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। তিনি ইউনিয়নের থাইংখালী তাজনিমারখোলা গ্রামের হাজী মোঃ হোছনের ছেলে।

স্থানীয়রা জানায়, সম্প্রতি জয়নাল মেম্বারের নেতৃত্বে পার্শ্ববর্তী রোহিঙ্গা ক্যাম্পের এক তরুণীকে অপহরণ করে তার ঘোনারপাড়াস্থ পরিতাক্ত বাড়িতে নিয়ে গণধর্ষণ করা হয়। পরে ওই রোহিঙ্গা তরুণী বাদী হয়ে উখিয়া থানায় মামলা দায়ের করেন।

মামলার তৎকালীন তদন্ত কর্মকর্তা এসআই আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ওই রোহিঙ্গা তরুণীকে ধর্ষণের মূল পরিকল্পনাকারী ও বাকী আসামিদের পালিয়ে যেতে সহযোগিতাও করেছেন জয়নাল মেম্বার।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com