শুক্রবার, ০১ মে ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
এক সপ্তাহে শতভাগ শিশুকে হামের টিকার আওতায় আনা সম্ভব হবে: স্বাস্থ্যমন্ত্রী ট্রাম্পের ভবিষ্যৎবাণী নিয়ে ইরানের উপহাস: তেলের দাম ১৪০ ডলার হওয়ার হুঁশিয়ারি পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে ‘জাতীয় সম্পদ’ ঘোষণা ইরানের সর্বোচ্চ নেতার গভর্নরের পারফরমেন্স দেখতে বিরোধী দলকে অপেক্ষা করতে বললেন অর্থমন্ত্রী গণমাধ্যম স্বাধীনতা সূচকে ৩ ধাপ পেছাল বাংলাদেশ স্বপ্ন ডুবছে ঢলের পানিতে, দিশেহারা কিশোরগঞ্জের হাওর অঞ্চলের কৃষকরা বিএসইসি ও বীমা নিয়ন্ত্রক সংস্থা প্রধানের বয়সসীমা থাকছে না, সংসদে বিল পাস হাজীপুরে ভূমি অফিসের সীমানা জটিলতা, জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের ৭ সদস্য গ্রেপ্তার বদলগাছীতে হাট পরিষ্কার করলেন ছাত্রদল

সোশ্যাল মিডিয়ায় সবচেয়ে ‘খারাপ’ ইনস্টাগ্রাম

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ৫ অক্টোবর, ২০২১
  • ১১১ বার পড়া হয়েছে
সোশ্যাল মিডিয়ায় সবচেয়ে ‘খারাপ’ ইনস্টাগ্রাম

সোশ্যাল মিডিয়ার মধ্যে ইনস্টাগ্রাম সবচেয়ে ‘খারাপ’ ও বিপজ্জনক বলে উল্লেখ করেছেন ওই অ্যাপের মালিকানাধীন প্রতিষ্ঠান ফেসবুকের সাবেক এক কর্মকর্তা। বিশ্বখ্যাত গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালকে দেওয়া এক সাক্ষাৎকারে ফেসবুকের সাবেক কর্মকর্তা ফ্রান্সেস হাউগেন এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘ফেসবুকের নিজস্ব গবেষণা বলছে, ব্যাপারটা এমন নয় যে ইনস্টাগ্রাম শুধু কিশোরীদের বিপজ্জনক বা তাদের ক্ষতি করছে, বরং এটি অন্য যে কোনো সামাজিক মাধ্যমের তুলনায় খারাপ।

হাউগেনের হাত দিয়ে ফাঁস হওয়া গবেষণার মধ্যে ওই বিষয়টি মার্কিন সিনেটের দৃষ্টি আকর্ষণ করেছে। কিশোরবয়সীদের ওপর ইনস্টাগ্রামের প্রভাব বিষয়ে তিনি সাক্ষ্য দেবেন।

এদিকে বিশ্বখ্যাত গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত ‘ফেসবুক ফাইলস’ শিরোনামের সিরিজ প্রতিবেদনের সূত্র ধরে ব্যাপক সমালোচনার মুখে পড়েছে ফেসবুক। পুরো বিষয়টি গড়িয়েছে মার্কিন সিনেট পর্যন্ত। এর মধ্যেই জনসম্মুখে এসেছেন প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ গবেষণা ও নথিপত্র ওয়াল স্ট্রিট জার্নালের কাছে সরবরাহকারী সাবেক কর্মী ফ্রান্সেস হাউগেন।

ফেসবুকের অভ্যন্তরীণ বিষয়ে তিনি বলেন, ফেসবুকে আমি যেটা বারবার দেখেছি সেটা হলো, জনসাধারণের জন্য কোনটা ভালো আর ফেসবুকের জন্য কোনটা ভালো, তার মধ্যের স্বার্থের দ্বন্দ্ব। আর ফেসবুক প্রতিবারই আরও বেশি মুনাফা অর্জনের মতো নিজের স্বার্থ রক্ষার চেষ্টা করছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com