কিশোরগঞ্জের বাজিতপুরে ১০ কেজি গাঁজা’সহ দুজনকে আটক করেছে র্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্প।
আজ মঙ্গলবার (১লা ফেব্রুয়ারি) সকালে কিশোরগঞ্জ জেলার বাজিতপুরের পাটুলীঘাট এলাকা হতে আসামী সাহাংগির মিয়া (৩০), পিতা-শাহাজান মিয়া ও আনচর আলী (৪২), পিতা-মৃত ইছা মিয়া, উভয় সাং-বেড়ইন , ইউপি-কুন্ডা, থানা-নাসিরনগর, জেলা- ব্রাহ্মনবাড়ীয়াদ্বয়’কে র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প এর একটি আভিযানিক দল ১০ (দশ) কেজি গাঁজা‘সহ গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবৎ মাদক গাঁজা ক্রয়-বিক্রয় করে আসছিল বলে স্বীকার করেছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে। উক্ত বিষয়ে ধৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে কিশোরগঞ্জ জেলারবাজিতপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।