মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :

শ্রেণিকক্ষে পুরোদমে পাঠদান শুরু মঙ্গলবার

ডেস্ক নিউজ
  • আপডেট সময় সোমবার, ১৪ মার্চ, ২০২২
  • ৭৪ বার পড়া হয়েছে
শ্রেণিকক্ষে পুরোদমে পাঠদান শুরু মঙ্গলবার

করোনা ভাইরাসের সংক্রমণ কমে যাওয়ায় মঙ্গলবার (১৫ মার্চ) থেকে শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রেণিকক্ষে পুরোদমে পাঠদান শুরু হচ্ছে। দুই বছর পর এদিন থেকে প্রাক-প্রাথমিকেও শ্রেণিকক্ষে ক্লাস শুরু হবে।

এতে বলা হয়, করোনা ভাইরাস জনিত রোগের (কোভিড-১৯) বিস্তার কমে যাওয়ায় পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ বিভাগের আওতাধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানে যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে শ্রেণিকক্ষে নিয়মিত পাঠদান ১৫ মার্চ থেকে অব্যাহত থাকবে।

১৫ মার্চ থেকে পুরোদমে ক্লাস শুরুর বিষয়টি আগেই জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। চলতি বছরের শুরুতে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ায় ২১ জানুয়ারি দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে সরকার।

সংক্রমণ কিছুটা কমে আসায় ২২ মার্চ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হয়। সেদিন থেকে সীমিত সংখ্যক ক্লাস নেওয়া হচ্ছে।

তবে প্রাথমিক বিদ্যালয়ে সশরীর ক্লাস শুরু হয় গত ২ মার্চ। এছাড়া ১৫ মার্চ মঙ্গলবার থেকে প্রাক-প্রাথমিকের শিক্ষার্থীদের সশরীরে ক্লাস শুরু হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com