সোমবার, ০১ জুন ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ব্রাজিল সমর্থকদের ৮৫ হাজার টাকা জরিমানা হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু প্রশান্ত মহাসাগরের পূর্বাঞ্চলে আরেকটি জাহাজে যুক্তরাষ্ট্রের হামলায় নিহত ৩ শিশু রামিসা হত্যা-ধর্ষণের বিচার শুরু সোমবার: আইনমন্ত্রী হোসেনপুরে ঈদকে কেন্দ্র করে অতিরিক্ত ভাড়া আদায় রোধে অভিযান, সিএনজি জব্দ নিচে সংবাদটি বানান, বিরামচিহ্ন ও কাঠামোগতভাবে সম্পাদনা করে দেওয়া হলো: পাকুন্দিয়ায় জুবায়ের হত্যা মামলায় সন্দেহভাজন আটক ১ কোরবানি থেকে বেঁচে যাওয়া ‘ডোনাল্ড ট্রাম্প’ এখন চিড়িয়াখানার তারকা ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত জিয়া স্মৃতি জাদুঘরের সংস্কার শুরু রয়টার্স ওয়াশিংটন পাকুন্দিয়ায় যুবককে কুপিয়ে হত্যা

ওবায়দুল কাদেরের হার্টে তিন ব্লক, সিঙ্গাপুরে নেয়ার প্রস্তুতি

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ৩ মার্চ, ২০১৯
  • ৪৯৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের হার্টে তিনটি ব্লক ধরা পড়েছে। গুরুতর অসুস্থ অবস্থায় তাকে রোববার (৩ মার্চ) সকাল সাড়ে সাতটায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সিসিইউতে ভর্তি করা হয়েছে।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডা. কনক কান্তি বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেছেন। তথ্যমন্ত্রী জানিয়েছেন উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেয়ার প্রস্তুতি চলছে।

সকাল সাড়ে ১০টার দিকে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডা. কনক কান্তি বড়ুয়া বলেন, ‘ওবায়দুল কাদেরের তিনটি ব্লক ধরা পরেছে। এরই মধ্যে একটি ব্লক অপসারণ করা হয়েছে। এছাড়া ৭২ ঘণ্টার নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।’

সেতুমন্ত্রীকে দেখতে এসে অযথা ভিড় যেন হাসপাতালে না হয় সেটা ভেবে দেখার অনুরোধ করেন তিনি।

এছাড়া আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেন, ‘দেশবাসীর কাছে ওবায়দুল কাদের-এর জন্য দোয়া চাই।’

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব সময় ওবায়দুল কাদের-এর শারীরিক অবস্থার খোঁজ-খবর নিচ্ছেন।

এর আগে দলের পক্ষ থেকে জানানো হয়, শনিবার (২ মার্চ) রাতে শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হন। সকালে তার শারীরিক অবস্থার অবনতি হলে আইসিইউতে স্থানান্তরিত করা হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com