সোমবার, ১৮ মে ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে তিন দিনব্যাপী “ভূমিসেবা মেলা-২০২৬” শুরু ১৯ মে শেরপুরে হামের উপসর্গে শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি বেড়ে ৪৪ চিকিৎসকদের নিরাপত্তায় প্রতিটি হাসপাতালে সশস্ত্র কর্মী নিয়োগের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর বাংলাদেশ থেকে ৬ হাজার ড্রাইভার নেবে আরব আমিরাত জাবিতে প্রক্টর অফিসের পর রেজিস্ট্রার ভবনেও তালা হাম ও হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু ড. ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে রিট ১ জুলাই থেকেই পে-স্কেল বাস্তবায়নের নীতিগত সিদ্ধান্ত দিয়েছেন প্রধানমন্ত্রী ফেনীতে ক্লাবফুট শনাক্তে স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ বিভ্রান্তকারীদের বিভ্রান্তির ফাঁদে পা দেবেন না: প্রধানমন্ত্রী

সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদ আনন্দ বিতরন করেছে অতিথি চাইল্ড ফাউন্ডেশন

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শুক্রবার, ২৯ এপ্রিল, ২০২২
  • ১৩১ বার পড়া হয়েছে
সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদ আনন্দ বিতরন করেছে অতিথি চাইল্ড ফাউন্ডেশন

কিশোরগঞ্জে অতিথি চাইল্ড ফাউন্ডেশন এর উদ্যোগে ৫০ জন হতদরিদ্র শিশুদের মাঝে ঈদের উপহার বিতরণ করা হয় ।

শুক্রবার (২৯ এপ্রিল) বেলা ২ টার দিকে কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার জাফরাবাদ গ্রামে এই কার্যক্রমের আয়োজন করে সংগঠনটি। একটি ভ্যানে সাজিয়ে রাখা হয় পাঞ্জাবী, জামা, ঈদের নতুন কাপড় ও ঈদের বাজার। এখান থেকে শিশুরা তাদের ইচ্ছা মতো পছন্দের কাপড় সংগ্রহ করেছে।

এটি অতিথি চাইল্ড ফাউন্ডেশন এর সপ্তম কার্যক্রম এর আগে তারা ৬ টি কার্যক্রম সম্পন্ন করেছে। মূলত তারা পথ শিশুদের আর্থিক এবং সামাজিক উন্নয়নে কাজ করে ।

সংগঠনটির প্রতিষ্ঠাতা রেদওয়ান রাদি, সহ প্রতিষ্ঠাতা ইসরাত জাহান ধিরা, নওশীন জান্নাত, জেনারেল অ্যাডভাইজর উচ্ছ্বাস আব্দুল্লাহ’সহ অনেক সেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন। এই সংগঠনে কাজ করছে স্কুল কলেজ পড়ুয়া শতাধিক তরুণ-তরুণী।

রেদওয়ান রাদি জানান, এইবার আমরা ঈদ আনন্দ বিতরণ নামে এই কার্যক্রমটি করি। যেখানে একটি ভ্যান গাড়ির মধ্যে জামা-কাপড় ও ঈদের বাজার সাজিয়ে রাখা হয়েছিল। সেখান থেকে পথ শিশুরা তাদের ইচ্ছামত পছন্দ করে জামা-কাপড় ও ঈদের বাজার নিতে পেরেছে। এ সংগঠনটির ভবিষ্যৎ পরিকল্পনা তারা পথ শিশুদের জন্য একটি স্কুল করা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com