শুক্রবার, ০১ মে ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
এক সপ্তাহে শতভাগ শিশুকে হামের টিকার আওতায় আনা সম্ভব হবে: স্বাস্থ্যমন্ত্রী ট্রাম্পের ভবিষ্যৎবাণী নিয়ে ইরানের উপহাস: তেলের দাম ১৪০ ডলার হওয়ার হুঁশিয়ারি পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে ‘জাতীয় সম্পদ’ ঘোষণা ইরানের সর্বোচ্চ নেতার গভর্নরের পারফরমেন্স দেখতে বিরোধী দলকে অপেক্ষা করতে বললেন অর্থমন্ত্রী গণমাধ্যম স্বাধীনতা সূচকে ৩ ধাপ পেছাল বাংলাদেশ স্বপ্ন ডুবছে ঢলের পানিতে, দিশেহারা কিশোরগঞ্জের হাওর অঞ্চলের কৃষকরা বিএসইসি ও বীমা নিয়ন্ত্রক সংস্থা প্রধানের বয়সসীমা থাকছে না, সংসদে বিল পাস হাজীপুরে ভূমি অফিসের সীমানা জটিলতা, জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের ৭ সদস্য গ্রেপ্তার বদলগাছীতে হাট পরিষ্কার করলেন ছাত্রদল

ঈদযাত্রায় মোটরসাইকেলের দখলে ফেরি!

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শনিবার, ৩০ এপ্রিল, ২০২২
  • ৯১ বার পড়া হয়েছে
ঈদযাত্রায় মোটরসাইকেলের দখলে ফেরি!

ঈদে ঘরমুখো যাত্রায় বছর খানেক ধরে বেড়েছে মোটরসাইকেলের ব্যবহার। ঈদের ছুটিতে অসংখ্য যাত্রী নিজস্ব বাহন মোটরসাইকেল নিয়ে ছুটছেন বাড়ির উদ্দেশে।

শনিবার (৩০ এপ্রিল) দুপুরে মুন্সীগঞ্জের শিমুলিয়া থেকে শুধু মোটরসাইকেল আরোহীদের নিয়েই কেটাইপ ফেরি কুঞ্জলতা বাংলাবাজার ঘাটের উদ্দেশে ছেড়ে আসে।

বাংলাবাজার ফেরিঘাট সূত্রে জানা গেছে, প্রায় প্রতিটি ফেরিতেই অর্ধেক জায়গা মোটরসাইকেল আরোহীদের দখলে। শনিবার শিমুলিয়া থেকে শুধু মোটরসাইকেল নিয়েই একটি ফেরি বাংলাবাজার ঘাটে আসে। প্রায় এক হাজার মোটরবাইক ছিল ফেরিতে। দুপুরে ক্যামেলিয়া নামের ফেরিতে মাত্র ছয়-সাতটি গাড়ি পার হয়েছে। আর ফেরির বাকি অংশ ছিল বাইকের দখলে।

মোটরসাইকেল নিয়ে বাড়ি ফেরা বরিশালের গৌরনদী এলাকার মো. সোহেল জানান, অফিসের প্রয়োজনে মোটরসাইকেল চালাতে হয়। ঢাকা যাওয়া-আসার ক্ষেত্রে মোটরসাইকেলই ব্যবহার করেন তিনি। ফেরি না চললে ট্রলারে করেও পদ্মা পার হয়ে থাকেন। ইচ্ছামতো রুট ব্যবহার করে চলাচল করা যায় বলে মোটরসাইকেল চালিয়ে বেশ স্বাচ্ছন্দ্যে চলেন তিনি।

ইউসুফ নামে আরেক মোটরসাইকেল চালক বলেন, আমি ঢাকায় মোটরবাইকে যাত্রী বহন করি। এখন বাড়ি যাচ্ছি। ঘাট থেকে গোপালগঞ্জের যাত্রী পেলে নিয়ে যাব।

বিআইডব্লিউটিসি’র বাংলাবাজার ফেরিঘাট সূত্রে জানা গেছে, প্রতিটি ফেরিতেই অন্যান্য যানবাহনের পাশাপাশি মোটরসাইকেলের বেশ চাপ রয়েছে। ঘাটে ফেরি ভিড়লেই মোটরসাইকেল দ্রুত ফেরিতে উঠে যায়। এ কারণে অনেক সময় অন্যান্য গাড়ি উঠতে পারে না। মোটরবাইক ‘রাইড’ এর জনপ্রিয়তা থাকায় এ পেশায় অনেক যুবক ঝুঁকছেন। ঢাকাতেও অসংখ্য মোটরসাইকেল রাইডার রয়েছেন। ঈদে বাড়িতে যাচ্ছেন তারা। এ কারণে চাপ বেড়েছে।

বিআইডব্লিউটিসি’র বাংলাবাজার ঘাটের ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন আহমেদ বলেন, ফেরিতে যানবাহনের চাপ বেড়েছে। প্রতিটি ফেরিতে মোটরসাইকেলের চাপ আরও বেশি। ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com