সোমবার, ১৮ মে ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে তিন দিনব্যাপী “ভূমিসেবা মেলা-২০২৬” শুরু ১৯ মে শেরপুরে হামের উপসর্গে শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি বেড়ে ৪৪ চিকিৎসকদের নিরাপত্তায় প্রতিটি হাসপাতালে সশস্ত্র কর্মী নিয়োগের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর বাংলাদেশ থেকে ৬ হাজার ড্রাইভার নেবে আরব আমিরাত জাবিতে প্রক্টর অফিসের পর রেজিস্ট্রার ভবনেও তালা হাম ও হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু ড. ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে রিট ১ জুলাই থেকেই পে-স্কেল বাস্তবায়নের নীতিগত সিদ্ধান্ত দিয়েছেন প্রধানমন্ত্রী ফেনীতে ক্লাবফুট শনাক্তে স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ বিভ্রান্তকারীদের বিভ্রান্তির ফাঁদে পা দেবেন না: প্রধানমন্ত্রী

কিশোরগঞ্জের করিমগঞ্জে ইয়াবা ও গাঁজা’সহ আটক ১

মো: আল-আমীন, কিশোরগঞ্জ
  • আপডেট সময় মঙ্গলবার, ১৭ মে, ২০২২
  • ১৪৩ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জের করিমগঞ্জে ইয়াবা ও গাঁজা’সহ আটক ১

কিশোরগঞ্জের করিমগঞ্জ থেকে ইয়াবা ও গাঁজা’সহ মো: কামরুজ্জামান বাদল (৫৫) নামে একজন কে আটক করেছে র‌্যাব। এসময় তার কাছ থেকে ৫শ পিস ইয়াবা ও ২শ গ্রাম গাঁজা এবং মাদকের কাজে ব্যবহৃত মোবাইল ও নগদ টাকা জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (১৭ মে) রাতে এক প্রেস রিলিজে র‌্যাব-১৪ সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্প জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে এই মাদক ব্যবসায়ীর উপর র‌্যাব নিরবিচ্ছিন্ন গোয়েন্দা নজরদারী চালায় এবং তথ্যের সত্যতা পায়। সে অনুযায়ী আজ মঙ্গলবার বিকেল সাড়ে তিনটার দিকে কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার ঘোণাপাড়া এলাকা হতে তাকে আটক করা হয়। সে করিমগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ডের মৃত আবদুল ওয়াহেদ মিয়ার ছেলে।

র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের উপ-পরিচালক মেজর মো: শাহরিয়ার মাহমুদ খান জানান, মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে। র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী ইয়াবা ও গাঁজা (মাদক) ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

তিনি আরও জানান, আসামীর বিরুদ্ধে কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com