সোমবার, ০১ জুন ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ব্রাজিল সমর্থকদের ৮৫ হাজার টাকা জরিমানা হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু প্রশান্ত মহাসাগরের পূর্বাঞ্চলে আরেকটি জাহাজে যুক্তরাষ্ট্রের হামলায় নিহত ৩ শিশু রামিসা হত্যা-ধর্ষণের বিচার শুরু সোমবার: আইনমন্ত্রী হোসেনপুরে ঈদকে কেন্দ্র করে অতিরিক্ত ভাড়া আদায় রোধে অভিযান, সিএনজি জব্দ নিচে সংবাদটি বানান, বিরামচিহ্ন ও কাঠামোগতভাবে সম্পাদনা করে দেওয়া হলো: পাকুন্দিয়ায় জুবায়ের হত্যা মামলায় সন্দেহভাজন আটক ১ কোরবানি থেকে বেঁচে যাওয়া ‘ডোনাল্ড ট্রাম্প’ এখন চিড়িয়াখানার তারকা ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত জিয়া স্মৃতি জাদুঘরের সংস্কার শুরু রয়টার্স ওয়াশিংটন পাকুন্দিয়ায় যুবককে কুপিয়ে হত্যা

শিগগিরই বিএসএমএমইউতে নেওয়া হবে খালেদা জিয়াকে

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ৫ মার্চ, ২০১৯
  • ৫২৬ বার পড়া হয়েছে

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক কিছু পরীক্ষা-নিরীক্ষার জন্য শিগগিরই তাকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

মঙ্গলবার (৫ মার্চ) দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান মন্ত্রী।
বিজ্ঞাপন

আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, আদালতের নির্দেশনা অনুযায়ী খালেদা জিয়ার চিকিৎসায় একটি বোর্ড গঠন করা হয়েছে। সেই বোর্ডের পরামর্শ অনুযায়ীই তার চিকিৎসা চলছে। যেহেতু এটা আদালতের নির্দেশ, তাই বোর্ড যেমন বলছে তেমনভাবেই সব চলছে।

বিএনপি নেতারা বৈঠকে কী বলেছেন জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তারা খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য ইউনাইটেড হাসপাতালে নিতে চেয়েছেন। কিন্তু যেহেতু আদালতের নির্দেশ আছে তাই বোর্ড যা সিদ্ধান্ত নেবে তাই হবে। তিনি বলেন, ‘আইজি প্রিজনকে বলে দিচ্ছি, বোর্ডের কথা অনুযায়ীই যেন তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলে বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয়।’

একজন নারী চিকিৎসক একদিন পর পর খালেদা জিয়াকে দেখতে যান জানিয়ে মন্ত্রী বলেন, ‘এখন তার যে সমস্ত পরীক্ষা নিরীক্ষার কথা বলা হয়েছে সেগুলোর জন্য শিগগরিই তাকে বিএসএমএমইউতে নেওয়া হবে। বোর্ডের নির্দেশনা ছিল যে তার কিছু পরীক্ষা করাতে হবে। সেগুলো হয়তো কারাগারের ভেতরে করা সম্ভব হবে না। সেজন্য তাকে হাসপাতালে নেওয়া হবে। তার যেন সুচিকিৎসা হয় সে ব্যবস্থা নেওয়া হবে।’

বৈঠক শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, তারা দলের চেয়ারপারসন খালেদা জিয়ার সুচিকিৎসার ব্যবস্থা নেওয়ার কথা স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে জানিয়েছেন। মন্ত্রী আশ্বাস দিয়েছেন, খালেদা জিয়ার সর্বোচ্চ সুচিকিৎসার ব্যবস্থা নেওয়া হবে।

মির্জা ফখরুল বলেন, ‘আমি বিশ্বাস করি, স্বরাষ্ট্রমন্ত্রী তার কথা রাখবেন।’

এর আগে দুপুর আড়াইটার দিকে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসে বিএনপির ছয় সদস্যের একটি প্রতিনিধি দল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই দলের নেতৃত্ব দেন।

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা দলের চেয়ারপারসন খালেদা জিয়ার সুচিকিৎসার ব্যবস্থা নেওয়ার কথা স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালকে জানিয়েছি। তিনি আশ্বাস দিয়েছেন, খালেদা জিয়ার সর্বোচ্চ সুচিকিৎসার ব্যবস্থা নেওয়া হবে। আমি বিশ্বাস করি, স্বরাষ্ট্রমন্ত্রী তার কথা রাখবেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com