সোমবার, ১৮ মে ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে তিন দিনব্যাপী “ভূমিসেবা মেলা-২০২৬” শুরু ১৯ মে শেরপুরে হামের উপসর্গে শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি বেড়ে ৪৪ চিকিৎসকদের নিরাপত্তায় প্রতিটি হাসপাতালে সশস্ত্র কর্মী নিয়োগের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর বাংলাদেশ থেকে ৬ হাজার ড্রাইভার নেবে আরব আমিরাত জাবিতে প্রক্টর অফিসের পর রেজিস্ট্রার ভবনেও তালা হাম ও হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু ড. ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে রিট ১ জুলাই থেকেই পে-স্কেল বাস্তবায়নের নীতিগত সিদ্ধান্ত দিয়েছেন প্রধানমন্ত্রী ফেনীতে ক্লাবফুট শনাক্তে স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ বিভ্রান্তকারীদের বিভ্রান্তির ফাঁদে পা দেবেন না: প্রধানমন্ত্রী

করিমগঞ্জে ইজিবাইকের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বুধবার, ৮ জুন, ২০২২
  • ১৩৯ বার পড়া হয়েছে
করিমগঞ্জে ইজিবাইকের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার আয়লা এলাকায় ব্যাটারিচালিত ইজিবাইকের ধাক্কায় জান্নাত আক্তার (৭) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (৮ জুন) দুপুরের দিকে করিমগঞ্জ-চামটা বন্দর সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত জান্নাত ওই এলাকার আবুল বাশারের মেয়ে। সে স্থানীয় বিদ্যানিকেতন কিন্ডারগার্টেনের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয়রা জানান, দুপুর সাড়ে ১২টার দিকে স্কুল থেকে ইজিবাইকে করে বাড়ি ফিরছিল জান্নাত। গন্তব্যের আয়লা এলাকায় নেমে রাস্তা পার হচ্ছিল শিশুটি। এ সময় একটি অটোরিকশা জান্নাতকে চাপায় দেয়। গুরুতর আহতাবস্থায় শিশুটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামছুল আলম সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com