শুক্রবার, ০১ মে ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
এক সপ্তাহে শতভাগ শিশুকে হামের টিকার আওতায় আনা সম্ভব হবে: স্বাস্থ্যমন্ত্রী ট্রাম্পের ভবিষ্যৎবাণী নিয়ে ইরানের উপহাস: তেলের দাম ১৪০ ডলার হওয়ার হুঁশিয়ারি পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে ‘জাতীয় সম্পদ’ ঘোষণা ইরানের সর্বোচ্চ নেতার গভর্নরের পারফরমেন্স দেখতে বিরোধী দলকে অপেক্ষা করতে বললেন অর্থমন্ত্রী গণমাধ্যম স্বাধীনতা সূচকে ৩ ধাপ পেছাল বাংলাদেশ স্বপ্ন ডুবছে ঢলের পানিতে, দিশেহারা কিশোরগঞ্জের হাওর অঞ্চলের কৃষকরা বিএসইসি ও বীমা নিয়ন্ত্রক সংস্থা প্রধানের বয়সসীমা থাকছে না, সংসদে বিল পাস হাজীপুরে ভূমি অফিসের সীমানা জটিলতা, জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের ৭ সদস্য গ্রেপ্তার বদলগাছীতে হাট পরিষ্কার করলেন ছাত্রদল

কিশোরগঞ্জের ইটনা হাওরে ইঞ্জিন চালিত নৌকা ডুবে তিনজন নিখোঁজ

ডেস্ক নিউজ
  • আপডেট সময় সোমবার, ১৩ জুন, ২০২২
  • ১৫৩ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জের ইটনা হাওরে ইঞ্জিন চালিত নৌকা ডুবে তিনজন নিখোঁজ

কিশোরগঞ্জের ইটনা উপজেলা হাওরে ইঞ্জিন চালিত নৌকা ডুবে তিনজন নিখোঁজ রয়েছে । পুলিশ, ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও স্থানীয় লোকজন উদ্ধারে কাজ করছে। আজ সোমবার (১৩ জুন) দুপুরে ইটনা হাওরে এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ তিনজন হলেন- কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলার দামিহা ইউনিয়নের মো. মোস্তফার ছেলে মো. মাসুদ (২৫), করিমগঞ্জের হালগড়া গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে সিরাজ উদ্দিন (৬০) ও করিমগঞ্জের হালগড়া গ্রামের মৃত সওদাগরের ছেলে ওয়াসিম (৩৫) ।

পুলিশ সুত্র জানায়, কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলার দামিহা ইউনিয়ন থেকে একটি ইঞ্জিন চালিত নৌকায় গাছের ডালপালা নিয়ে পাঁচজন ইটনা উপজেলার ধনপুর সহিলা গ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। পথে ঝড়ের কবলে পড়ে এবং ঢেউয়ের তোড়ে ইটনা হাওরে নৌকাটি ডুবে যায়। এ সময় নৌকায় থাকা দুইজন সাঁতারে মাছ ধরার নৌকায় উঠতে পারলেও নৌকায় থাকা অন্য তিনজন নৌকাসহ পানির নিচে তলিয়ে যায়। নিখোঁজ তিনজনকে উদ্ধারে কাজ করছে পুলিশ, ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও স্থানীয় লোকজন।

ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম মোল্লা এ ঘটনার সত্য তা নিশ্চিত করেছেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com