সোমবার, ১৮ মে ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে তিন দিনব্যাপী “ভূমিসেবা মেলা-২০২৬” শুরু ১৯ মে শেরপুরে হামের উপসর্গে শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি বেড়ে ৪৪ চিকিৎসকদের নিরাপত্তায় প্রতিটি হাসপাতালে সশস্ত্র কর্মী নিয়োগের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর বাংলাদেশ থেকে ৬ হাজার ড্রাইভার নেবে আরব আমিরাত জাবিতে প্রক্টর অফিসের পর রেজিস্ট্রার ভবনেও তালা হাম ও হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু ড. ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে রিট ১ জুলাই থেকেই পে-স্কেল বাস্তবায়নের নীতিগত সিদ্ধান্ত দিয়েছেন প্রধানমন্ত্রী ফেনীতে ক্লাবফুট শনাক্তে স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ বিভ্রান্তকারীদের বিভ্রান্তির ফাঁদে পা দেবেন না: প্রধানমন্ত্রী

কিশোরগঞ্জে শিক্ষিকা লাঞ্ছিতের ঘটনায় চার বখাটেকে গ্রেফতার করেছে র‌্যাব

মো: আল-আমীন, স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় বুধবার, ১৫ জুন, ২০২২
  • ১২৮ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জে শিক্ষিকা লাঞ্ছিতের ঘটনায় চার বখাটেকে গ্রেফতার করেছে র‌্যাব

কিশোরগঞ্জের করিমগঞ্জে শ্রেণি কক্ষে ঢুকে ছাত্রী উত্ত্যক্তের প্রতিবাদ করায় বখাটেদের হাতে চার শিক্ষিকা লাঞ্ছিত হওয়ার ঘটনায় মূলহোতাসহ চারজনকে গ্রেফতার করেছে র‍্যাব।

বুধবার (১৫ জুন) এক প্রেস বিজ্ঞপ্তিতে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর মোঃ শাহরিয়ার মাহমুদ খান।

প্রেস বিজ্ঞপ্তিতে তিনি জানান, কিশোরগঞ্জের করিমগঞ্জে শ্রেণিকক্ষে ঢুকে ছাত্রী উত্ত্যক্তের প্রতিবাদ করায় বখাটেদের হাতে চার শিক্ষিকা লাঞ্ছিত হওয়ার ঘটনায় মূলহোতাসহ চারজনকে রাজধানীর গুলিস্তান ও কিশোরগঞ্জের করিমগঞ্জে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে আজ দুপুরে কারওয়ান বাজার র‍্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনেও বিস্তারিত জানানো হয়।

গ্রেফতারকৃতদের মধ্যে জঙ্গলবাড়ী ইউনিয়নের মোঃ শহিদুল ইসলামের ছেলে সৌরভ মিয়া বাবু (১৭), জাফরাবাদ ইউনিয়নের মো: শুকন এর ছেলে সোহান হিরা (১৭), বৌলাই ইউনিয়নের মো: বাবুল মিয়ার ছেলে সীমান্ত (১৭) ও করিমগঞ্জের মো: আব্দুল খালেকের ছেলে আল-আমিন সোহেল রানা (২২)। সকল আসামী কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার বাসিন্দা। 

জানা যায়, চলতি মাসের ১২ জুন করিমগঞ্জ উপজেলার জঙ্গলবাড়ি উচ্চ বিদ্যালয়ে প্রাক নির্বাচনী ও দ্বিতীয় সামরিক পরীক্ষা চলাকালীন সময় বহিরাগত কিছু বখাটে ছেলে বিদ্যালয়ের ২য় তলায় উঠে ছবি তোলার চেষ্টা করে। এসময় স্কুলের কয়েকজন শিক্ষিকা বখাটে ছেলেদের স্কুল থেকে চলে যেতে বলে। এতে ক্ষিপ্ত হয়ে বখাটেরা তাদের দেখে নেওয়ার হুমকি দেয়। এই ঘটনারদিন বিকেলে স্কুল শেষে শিক্ষিকারা অটো রিকশা যোগে স্কুল হতে বাড়ী ফেরার পথে করিমগঞ্জের তালিয়া পাড়া এলাকায় বখাটেরা তাদের অটো রিক্সার গতিরোধ করে শিক্ষিকাদের শারীরিকভাবে লাঞ্ছিত, শ্লীলতাহানী ও অকথ্য ভাষায় গালাগালি করে।

এই ঘটনায় বখাটে ছেলেদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে স্কুলের শিক্ষার্থীরা পরীক্ষা বন্ধ করে বিক্ষোভ মিছিল মানববন্ধন কর্মসূচি পালন করে এবং স্কুলের প্রধান শিক্ষক বাদী হয়ে করিমগঞ্জ থানায় একটি মামলা দায়ের করে। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় প্রচারিত হলে দেশব্যাপী ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হলে বখাটেদের আইনের আওতায় নিয়ে আসতে র‌্যাব গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। এসময় আসামীরা গ্রেফতার এড়াতে আত্মগোপনে চলে যায়। তারা করিমগঞ্জের বিভিন্ন স্থানে আত্মগোপন করে এবং আসামী সোহেল রাজধানীর গুলিস্থানে এক নিকটাত্মীয়র বাসায় আত্মগোপন করে।

র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর মোঃ শাহরিয়ার মাহমুদ খান জানান, এই ঘটনার মূল হোতা আল-আমিন সোহেল রানা তার এলাকায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রীদের বেশ কিছু দিন যাবত উত্যক্ত করে আসছিল। সে বিবাহিত হওয়া সত্তেও দীর্ঘ দিন যাবত স্কুল গামী ছাত্রীদের উত্যক্ত করত। এক্ষেত্রে কোন ছাত্রী প্রতিবাদ করতে চাইলে তাদের এসিড নিক্ষেপের হুমকি প্রদান করত। এই চক্রের অন্য সদস্যারাও বিভিন্ন সময় ছাত্রীদের স্কুলে আসা-যাওয়ার পথে উত্যক্ত করত এবং এলাকায় বিভিন্ন অপকর্ম করে বেড়াত।

তিনি আরও জানান, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com