বুধবার, ২০ মে ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
পাকুন্দিয়ায় বসতঘর থেকে নারীর মরদেহ উদ্ধার বাসে ইভটিজিং করায় যুবকের ৫ দিনের কারাদণ্ড হামে আক্রান্ত ও উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যু রংপুরে গরুর আবাসিক হোটেল শেখ হাসিনার প্রতিও আমাদের ‘ইনসাফ’ থাকবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান ভারতের নাগরিকত্ব পেতে প্রতিবেশী দেশের নাগরিকদের পাসপোর্ট জমা দেওয়ার নিয়ম চালু ভারতের নাগরিকত্ব পেতে প্রতিবেশী দেশের নাগরিকদের পাসপোর্ট জমা দেওয়ার নিয়ম চালু সংসদ নির্বাচনে আনসার বাহিনী প্রশংসনীয় ভূমিকা পালন করেছে: প্রধানমন্ত্রী ভারতীয় চ্যানেলগুলোকে টেক্কা দেওয়ার মত চ্যানেল বাংলা টিভি পাকুন্দিয়ায় আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

বেটউইনারের সঙ্গে চুক্তি বাতিল করতে রাজি সাকিব

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২
  • ৭১ বার পড়া হয়েছে
বেটউইনারের সঙ্গে চুক্তি বাতিল করতে রাজি সাকিব

বেটউনারের সাথে চুক্তি বাতিল না করলে সাকিবের সঙ্গে কোনো সম্পর্ক রাখবে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বোর্ডের রুদ্ধদ্বার বৈঠক শেষে এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন।

তবে এরই মধ্যে জানা গেছে, বেটউইনারের সঙ্গে চুক্তি বাতিল করতে রাজি হয়েছেন সাকিব আল হাসান। বৃহস্পতিবার (১১ আগস্ট) মৌখিকভাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে বিষয়টি জানিয়েছেন তিনি। তবে বিসিবির পক্ষ থেকে বলা হয়েছে, লিখিত আকারে তাদের জানাতে।

বিসিবির এক পরিচালক বলেন, ‘সে (সাকিব) বলেছে আমি উইথড্র (বাতিল) করছি। তবে এখনও সে চিঠি দেয়নি, আমরা অপেক্ষা করছি চিঠির জন্য। সাকিব চুক্তি বাতিল করলে একরকম সিদ্ধান্ত, আর বাতিল না করলে আরেকরকম। আমরা এখন চিঠির অপেক্ষায় আছি।’

বৈঠকে বিসিবি সভাপতি বলেছেন, ‘আমরা তাকে একটি চিঠি দিয়েছি। গতকাল তার চিঠির উত্তর দেওয়া হয়েছিল। শুনেছি আজ সে জানাবে। আজ জানাক দেখি তারপর তার ব্যাপারে সিদ্ধান্ত নেব। তবে এতোটুকু বলে রাখছি, বেটিং সংক্রান্ত কোনো কিছুর সঙ্গে সম্পর্ক রাখলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে তার কোনো সম্পর্ক থাকবে না।’

উল্লেখ্য, বেট উইনারের অঙ্গপ্রতিষ্ঠান বেট উইনার নিউজের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি করেন সাকিব। বেটিং সংক্রান্ত যে কোনও কিছুতেই বিসিবির কড়া নিষেধাজ্ঞা। এমনকি দেশের আইনেও তা নিষিদ্ধ।

সাকিবকে এই বার্তা দিয়ে চুক্তি বাতিল করতে বলেছে বিসিবি। তাকে জানানো হয়েছে, বেট উইনারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে বিসিবিকে লিখিতভাবে নিশ্চিত করতে হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com