শুক্রবার, ০১ মে ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
এক সপ্তাহে শতভাগ শিশুকে হামের টিকার আওতায় আনা সম্ভব হবে: স্বাস্থ্যমন্ত্রী ট্রাম্পের ভবিষ্যৎবাণী নিয়ে ইরানের উপহাস: তেলের দাম ১৪০ ডলার হওয়ার হুঁশিয়ারি পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে ‘জাতীয় সম্পদ’ ঘোষণা ইরানের সর্বোচ্চ নেতার গভর্নরের পারফরমেন্স দেখতে বিরোধী দলকে অপেক্ষা করতে বললেন অর্থমন্ত্রী গণমাধ্যম স্বাধীনতা সূচকে ৩ ধাপ পেছাল বাংলাদেশ স্বপ্ন ডুবছে ঢলের পানিতে, দিশেহারা কিশোরগঞ্জের হাওর অঞ্চলের কৃষকরা বিএসইসি ও বীমা নিয়ন্ত্রক সংস্থা প্রধানের বয়সসীমা থাকছে না, সংসদে বিল পাস হাজীপুরে ভূমি অফিসের সীমানা জটিলতা, জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের ৭ সদস্য গ্রেপ্তার বদলগাছীতে হাট পরিষ্কার করলেন ছাত্রদল

ইটনায় শোক দিবসে জাতীয় পতাকা উত্তোলন করতে গিয়ে প্রাণ গেল দুই ভাইয়ের

ডেস্ক নিউজ
  • আপডেট সময় সোমবার, ১৫ আগস্ট, ২০২২
  • ২৮৯ বার পড়া হয়েছে
ইটনায় শোক দিবসে জাতীয় পতাকা উত্তোলন করতে গিয়ে প্রাণ গেল দুই ভাইয়ের

জাতীয় শোক দিবস উপলক্ষে কিশোরগঞ্জের হাওরের ইটনা উপজেলায় জাতীয় পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।

সোমবার (১৫ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলা সদরের খাদ্য গুদামের সামনে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- হৃদয় কর্মকার (২৫) ও বিজয় কর্মকার (১৮)। তারা উপজেলা সদরের নগরহাটি গ্রামের নেপাল কর্মকারের ছেলে। সম্পর্কে নিহতরা আপন ভাই।

জানা যায়, এদিন সকাল সাড়ে ৮টার দিকে উপজেলা সদরের খাদ্য গুদামের সামনে পতাকা টাঙাতে যান হৃদয় ও বিজয়।  খাদ্য গুদামের সামনে হৃদয় অটো হাউজ নামে একটি দোকান রয়েছে। সেই দোকানে স্টিলের পাইপে জাতীয় পতাকা টাঙাতে যান বিজয়। এ সময় দোকানের ওপরে থাকা বৈদ্যুতিক তারে স্টিলের পাইপটি লেগে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। বিজয়কে বাঁচতে গিয়ে হৃদয়ও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম মোল্লা বিষয়টি নিশ্চিত করেছেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com