সোমবার, ১৮ মে ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে তিন দিনব্যাপী “ভূমিসেবা মেলা-২০২৬” শুরু ১৯ মে শেরপুরে হামের উপসর্গে শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি বেড়ে ৪৪ চিকিৎসকদের নিরাপত্তায় প্রতিটি হাসপাতালে সশস্ত্র কর্মী নিয়োগের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর বাংলাদেশ থেকে ৬ হাজার ড্রাইভার নেবে আরব আমিরাত জাবিতে প্রক্টর অফিসের পর রেজিস্ট্রার ভবনেও তালা হাম ও হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু ড. ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে রিট ১ জুলাই থেকেই পে-স্কেল বাস্তবায়নের নীতিগত সিদ্ধান্ত দিয়েছেন প্রধানমন্ত্রী ফেনীতে ক্লাবফুট শনাক্তে স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ বিভ্রান্তকারীদের বিভ্রান্তির ফাঁদে পা দেবেন না: প্রধানমন্ত্রী

মেঘ বর্ষণ সমাজ কল্যাণ সংস্থা’র আর্থিক সহায়তা প্রদান

মো: আল-আমীন, স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০২২
  • ১৩০ বার পড়া হয়েছে
মেঘ বর্ষণ সমাজ কল্যাণ সংস্থা’র আর্থিক সহায়তা প্রদান

গরিব অসহায় ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে ৪০ হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান করেছে মেঘ বর্ষণ সমাজ কল্যাণ সংস্থা।

মঙ্গলবার (২৩ আগস্ট) বিকেলে করিমগঞ্জ উপজেলার গুজাদিয়া ইউনিয়নের জনতা বাজারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় ৩০ জন গবির অসহায় ও মেধাবী শিক্ষার্থীদের হাতে নগদ টাকা তুলে দেয় অতিথিবৃন্দ। এছাড়াও স্থানীয় একটি মহিলা মাদ্রাসায় ২টি সিলিং ফ্যান দেয়া হয়।

সংগঠনের সভাপতি এরশাদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কবি নজরুল সরকারি কলেজের সহযোগী অধ্যাপক ড. সিরাজুল রাসুল, করিমগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছা: আছমা আক্তার, উপজেলা সমাজসেবা কর্তকর্তা সাইফুল আলম, বিশিষ্ট ব্যবসায়ী মো: সিরাজুল আলম রাকিব, সিরাজুল গণি ও ব্রিটিশ কাউন্সিলের ডিস্ট্রিক ফেসিলেটর মো: নূর আলম।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশে বিভিন্ন দুর্যোগের সময়ে সরকারের পাশাপাশি সামাজিক সংগঠনগুলো এখন খুবই তৎপর। সব কাজেই তাদের পাশে পাওয়া যায়। আমরা মেঘ বর্ষণ সমাজ কল্যাণ সংস্থা’র পাশে আছি।

মেঘ বর্ষণ সমাজ কল্যাণ সংস্থা’র আর্থিক সহায়তা প্রদান

সংগঠনের সভাপতি এরশাদুল ইসলাম জানান, আমরা মাদক, বাল্য বিবাহ, আর্থিক অনুদান ও রক্তদান কার্যক্রমের পাশাপাশি সামাজিক সকল উন্নয়নে সবার পাশে থেকে দীর্ঘ ১৪ বছর যাবত কাজ করছি। সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান ব্যক্তিদের সহায়তা পেলে আমাদের কাজের পরিধি আরও বাড়াতে পারবো।

উল্লেখ্য, মেঘ বর্ষণ সমাজ কল্যাণ সংস্থা ২০০৯ সালে প্রতিষ্ঠিত হয়। যার রেজি: নং- কিশোর ০৮৪৭।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com