শুক্রবার, ০১ মে ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
এক সপ্তাহে শতভাগ শিশুকে হামের টিকার আওতায় আনা সম্ভব হবে: স্বাস্থ্যমন্ত্রী ট্রাম্পের ভবিষ্যৎবাণী নিয়ে ইরানের উপহাস: তেলের দাম ১৪০ ডলার হওয়ার হুঁশিয়ারি পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে ‘জাতীয় সম্পদ’ ঘোষণা ইরানের সর্বোচ্চ নেতার গভর্নরের পারফরমেন্স দেখতে বিরোধী দলকে অপেক্ষা করতে বললেন অর্থমন্ত্রী গণমাধ্যম স্বাধীনতা সূচকে ৩ ধাপ পেছাল বাংলাদেশ স্বপ্ন ডুবছে ঢলের পানিতে, দিশেহারা কিশোরগঞ্জের হাওর অঞ্চলের কৃষকরা বিএসইসি ও বীমা নিয়ন্ত্রক সংস্থা প্রধানের বয়সসীমা থাকছে না, সংসদে বিল পাস হাজীপুরে ভূমি অফিসের সীমানা জটিলতা, জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের ৭ সদস্য গ্রেপ্তার বদলগাছীতে হাট পরিষ্কার করলেন ছাত্রদল

টিকটক বন্ধে সুপারিশ সংসদীয় কমিটির

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২
  • ১০৯ বার পড়া হয়েছে
টিকটক বন্ধে সুপারিশ সংসদীয় কমিটির

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভায় দেশে সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটক বন্ধের সুপারিশ করা হয়েছে।

বৃহস্পতিবার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়।

সংসদীয় কমিটির সভাপতি শামসুল হক টুকুর সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, মো. হাবিবর রহমান, সামছুল আলম দুদু, কুজেন্দ্র লাল ত্রিপুরা, নূর মোহাম্মদ, সুলতান মোহাম্মদ মনসুর আহমদ ও রুমানা আলী অংশ নেন। বৈঠকে টিকটক অ্যাপ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

কমিটির সভাপতি শামসুল হক টুকু বলেন, টিকটক নিয়ে আলোচনা-সমালোচনা হচ্ছে। এই অ্যাপটি নেতিবাচকভাবে বেশি ব্যবহার হচ্ছে। বিভিন্ন হিংসাত্মক কর্মকাণ্ড, গুজব ও অপ্রচার ছড়ানো হচ্ছে। পরে তিনি অ্যাপটি বন্ধের সুপারিশ করেন।

অন্যদিকে, টিকটক বন্ধের বিষয়ে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার (এনটিএমসি) মহাপরিচালক মেজর জেনারেল জিয়াউল আহসান জানান, বাংলাদেশের তরুণ সমাজের মধ্যে ব্যবহৃত ইন্টারনেটের ৮০ শতাংশ ব্যয় হয় টিকটক অ্যাপের পেছনে। এ প্লাটফর্মটি ব্যবহার করে প্রতিহিংসামূলক, ভুল তথ্য ও ঘৃণাত্মক বক্তব্য প্রচার করা হয়। এর ইতিবাচকের চেয়ে নেতিবাচক ব্যবহার বেশি হচ্ছে। সবধরনের তথ্য-উপাত্তসহ টিকটক অ্যাপ বন্ধে এরই মধ্যে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) চিঠি দেওয়া হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com