এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচেই মহারণ। নিজেদের প্রথম ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান। এই ম্যাচে শুরুর হাসিটা হাসলেন ভারত অধিনায়ক রোহিত শর্মাই, টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
এর আগে গত বিশ্বকাপে মুখোমুখি হয়েছিলো এ দুই দল। সেসময় পাকিস্তানের কাছে ভারতের ১০ উইকেটে লজ্জাজনক পরাজয়ের পর উত্তাপটা বেড়ে গেছে অনেক। সেই ম্যাচের মাঠেই আজ আবার মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ভারত এবং পাকিস্তান।
টস জিতে ভারতের অধিনায়ক রহিত শর্মা বলেন, আমি মনে করি না টসটা এতটা গুরুত্বপূর্ণ। অনেক বছর ধরে এখানে খেলার অভিজ্ঞতা থেকে মনে হয়েছে, এখানে একটা লক্ষ্য সামনে রেখে ব্যাট করাটাই ভালো হবে। উইকেটে ঘাস আছে, সেটা আমরা কাজে লাগাতে চাই।
দুই দলের একাদশ
ভারত: রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, দীনেশ কার্তিক (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, ভুবনেশ্বর কুমার, আভেশ খান, যুজবেন্দ্র চাহাল, আরশদীপ সিং
পাকিস্তান: বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), ফখর জামান, ইফতিখার আহমেদ, খুশদিল শাহ, আসিফ আলী, শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, নাসিম শাহ, হারিস রউফ, শাহনওয়াজ দাহানি