সোমবার, ১৮ মে ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে তিন দিনব্যাপী “ভূমিসেবা মেলা-২০২৬” শুরু ১৯ মে শেরপুরে হামের উপসর্গে শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি বেড়ে ৪৪ চিকিৎসকদের নিরাপত্তায় প্রতিটি হাসপাতালে সশস্ত্র কর্মী নিয়োগের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর বাংলাদেশ থেকে ৬ হাজার ড্রাইভার নেবে আরব আমিরাত জাবিতে প্রক্টর অফিসের পর রেজিস্ট্রার ভবনেও তালা হাম ও হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু ড. ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে রিট ১ জুলাই থেকেই পে-স্কেল বাস্তবায়নের নীতিগত সিদ্ধান্ত দিয়েছেন প্রধানমন্ত্রী ফেনীতে ক্লাবফুট শনাক্তে স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ বিভ্রান্তকারীদের বিভ্রান্তির ফাঁদে পা দেবেন না: প্রধানমন্ত্রী

বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০২২
  • ১৩২ বার পড়া হয়েছে
বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা

ক্রীড়া পরিদপ্তরের আয়োজনে মোহাম্মদপুর সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে অনুষ্ঠিত হলো বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ২০২২।

বুধবার (৭ সেপ্টেম্বর) সকালে অনুষ্ঠানের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সম্মানিত সচিব জনাব মেজবাহ উদ্দিন। দিনব্যাপী এই আয়োজনে ১০ টি প্রতিষ্ঠানের ১১৬ জন বিশেষ চাহিদা সম্পন্ন বালক এবং বালিকা অংশ নেয়। ফুটবল, ব্যাডমিন্টন, টেবিল টেনিস, বৌচি, ৫০ মিটার দৌড় এবং বিস্কুট দৌড় এর ১৮টি ইভেন্টে অংশ নেয় খেলোয়াড়রা।

বিকেলে বিজয়ীদের মাঝে পুরস্কার হিসেবে প্রাইজমানি তুলে দেন ক্রীড়া পরিদপ্তরের পরিচালক মুহম্মদ নূরে আলম সিদ্দিকী। সভাপতির বক্তব্যে তিনি জানান, তৃণমূল পর্যায়ে বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় প্রতিটি জেলায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে কাজ করে থাকেন আমাদের জেলা ক্রীড়া অফিসারগণ। এরই ধারাবাহিকতায় প্রতিবছরের মত জাতীয় পর্যায়ের এই আয়োজন।

তিনি আরো জানান, দিন দিন সমাজে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সংখ্য বৃদ্ধি পাচ্ছে। এই সংখ্যকে জনসম্পদে পরিণত করতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নানমুখি পদক্ষেপ নিচ্ছেন। তারই একটি অংশ হিসেবে খেলাধুলায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সম্পৃক্ত করে তাদের স্বাভাবিক জীবন নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। শুধু প্রধানমন্ত্রী নন এই সংগ্রামে বিশেষ অবদান রেখে যাচ্ছেন তার একমাত্র কন্যা সায়মা ওয়াজেদ পুতুল। তার নেতৃত্বে অটিজম আন্দোলন প্রশংসা কুড়িয়েছে দেশ এবং দেশের বাইরেও।

ভবিষ্যতে এই খেলোয়াড়দের নিয়ে আরো বড় আকারে কাজ করার পরিকল্পনা রয়েছে ক্রীড়া পরিদপ্তরের।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com