শুক্রবার, ০১ মে ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
এক সপ্তাহে শতভাগ শিশুকে হামের টিকার আওতায় আনা সম্ভব হবে: স্বাস্থ্যমন্ত্রী ট্রাম্পের ভবিষ্যৎবাণী নিয়ে ইরানের উপহাস: তেলের দাম ১৪০ ডলার হওয়ার হুঁশিয়ারি পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে ‘জাতীয় সম্পদ’ ঘোষণা ইরানের সর্বোচ্চ নেতার গভর্নরের পারফরমেন্স দেখতে বিরোধী দলকে অপেক্ষা করতে বললেন অর্থমন্ত্রী গণমাধ্যম স্বাধীনতা সূচকে ৩ ধাপ পেছাল বাংলাদেশ স্বপ্ন ডুবছে ঢলের পানিতে, দিশেহারা কিশোরগঞ্জের হাওর অঞ্চলের কৃষকরা বিএসইসি ও বীমা নিয়ন্ত্রক সংস্থা প্রধানের বয়সসীমা থাকছে না, সংসদে বিল পাস হাজীপুরে ভূমি অফিসের সীমানা জটিলতা, জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের ৭ সদস্য গ্রেপ্তার বদলগাছীতে হাট পরিষ্কার করলেন ছাত্রদল

বাজারে আসছে উড়ন্ত মোটরসাইকেল

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২
  • ১১৮ বার পড়া হয়েছে
বাজারে আসছে উড়ন্ত মোটরসাইকেল

সিনেমায় নয়, বাস্তবেই বাজারে আসতে যাচ্ছে উড়ন্ত মোটরসাইকেল। যার মাধ্যমে খুব সহজে রেহাই মিলবে যানজট থেকে, বাঁচবে মূল্যবান সময়।

জাপানের বাজারে ইতিমধ্যেই বিক্রি হচ্ছে উড়ন্ত মোটরসাইকেল। এবার যুক্তরাষ্ট্রের বাজারেও আসতে যাচ্ছে তৃতীয় প্রজন্মের এই উড়ন্ত মোটরসাইকেলটি।

জাপানের প্রযুক্তি প্রতিষ্ঠান ‘এয়ারউইন্স’-এর হাত ধরে আগামী বছর ‘এক্সটুরিসমো’ নামে এ হোভারবাইক বা উড়ন্ত মোটরসাইকেলটি যুক্তরাষ্ট্রের বাজারে আসতে পারে বলে জানা গেছে। এরই মধ্যে জাপানের বাজারে এ বাইক বিক্রি শুরু হয়েছে। প্রাথমিকভাবে এর দাম ধরা হয়েছে ৭ লাখ ৭৭ হাজার মার্কিন ডলার।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের ডেট্রয়েট অটো শোতে আনুষ্ঠানিকভাবে প্রদর্শন করা হয় তৃতীয় প্রজন্মের এই উড়ন্ত মোটরসাইকেল। যার নাম দেয়া হয়েছে ‘এক্সটুরিসমো’ হোভারবাইক। এর টেস্ট রান সম্পন্ন হলেও জাপানি প্রযুক্তি প্রতিষ্ঠান ‘এয়ারউইন্স’-এর হাত ধরে ২০২৩ সাল নাগাদ এটি যুক্তরাষ্ট্রের বাজারে আসবে বলে জানিয়েছে অটো শো কর্তৃপক্ষ।

৩০০ কেজি ওজনের এই হোভারবাইকটি প্রথম ধাপে অল্পসংখ্যক তৈরির উদ্যোগ নেয়া হলেও, পরে চাহিদা অনুযায়ী এটি বাজারে আনার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে এয়ারউইন্স। একজন যাত্রী পরিবহনে সক্ষম এ মোটরসাইকেলটি ঘণ্টায় ১২০ কিলোমিটার গতিবেগে একটানা ৪০ মিনিট পর্যন্ত চলতে পারবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com