সোমবার, ০১ জুন ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ব্রাজিল সমর্থকদের ৮৫ হাজার টাকা জরিমানা হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু প্রশান্ত মহাসাগরের পূর্বাঞ্চলে আরেকটি জাহাজে যুক্তরাষ্ট্রের হামলায় নিহত ৩ শিশু রামিসা হত্যা-ধর্ষণের বিচার শুরু সোমবার: আইনমন্ত্রী হোসেনপুরে ঈদকে কেন্দ্র করে অতিরিক্ত ভাড়া আদায় রোধে অভিযান, সিএনজি জব্দ নিচে সংবাদটি বানান, বিরামচিহ্ন ও কাঠামোগতভাবে সম্পাদনা করে দেওয়া হলো: পাকুন্দিয়ায় জুবায়ের হত্যা মামলায় সন্দেহভাজন আটক ১ কোরবানি থেকে বেঁচে যাওয়া ‘ডোনাল্ড ট্রাম্প’ এখন চিড়িয়াখানার তারকা ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত জিয়া স্মৃতি জাদুঘরের সংস্কার শুরু রয়টার্স ওয়াশিংটন পাকুন্দিয়ায় যুবককে কুপিয়ে হত্যা

সোনালী ব্যাংকের জিএমসহ ১২ জনের নামে দুদকের চার্জশিট

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ২৫ মার্চ, ২০১৯
  • ৪২৭ বার পড়া হয়েছে

সোনালী ব্যাংকের ৩৮ কোটি ৭২ লাখ ৩ হাজার ৯৬৮ টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংকটির সাবেক জিএম ও ডিজিএমসহ ১২ জনের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দিয়েছে দুদক।

সোমবার দুদকের সভায় তাদের বিরুদ্ধে চার্জশিটের অনুমোদন দেয়া হয় বলে জানিয়েছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য।

দুদক সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ১৩ ফেব্রুয়ারি কালিয়াকৈর (গাজীপুর) থানায় অর্থ আত্মসাতের অভিযোগে দুদক বাদী হয়ে মামলাটি দায়ের করে।

তখন মামলার আসামি ছিলেন—মেসার্স ফেয়ার কেমিক্যালস (প্রা.) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. ফখরুল ইসলাম, একই প্রতিষ্ঠানের পরিচালক ফাতেমা ইসলাম, লালবাগের মো. বাকের হোসেন, মো. জামির হোসেন, মোছা. জরিনা আক্তার ও মো. ওমর ফারুক।

দুদকের পক্ষে তদন্তকারী কর্মকর্তা ছিলেন—দুর্নীতি দমন কমিশন (দুদক) (প্রধান কার্যালয়ের) সহকারী পরিচালক মো. মুজিবুর রহমান ও মো. ইকবাল হোসেন।

অধিকতর তদন্তে যাদের এসেছে তারা হলেন-সোনালী ব্যাংকের মতিঝিল লোকাল অফিসের সাবেক জিএম ও শাখা ব্যবস্থাপক (অব.) মো. শওকত আলী, একই শাখার ডিজিএম (অব.) আবদুল কাদির খান, একই শাখার সাবেক গোডাউন কিপার কাম ক্লার্ক, বর্তমানে অফিসার কৃষিভিত্তিক প্রকল্প অর্থায়ন বিভাগের আবদুল মতিন, সোনালী ব্যাংক প্রধান কার্যালয়ের সাবেক গোডাউন চৌকিদার, মেসার্স ফেয়ার কেমিক্যালস (প্রা.) লিমিটেডের বর্তমানে সাপোর্টিং সাব স্টাফ মো. সরওয়ার্দি, গাজীপুরের কালিয়াকৈর সাব রেজিস্ট্রি অফিসের দলিল লেখক মো. সানোয়ার হোসেন, কালিয়াকৈরের মো. আ. ওহাব।

তদন্তে দেখা গেছে, আসামিরা সোনালী ব্যাংক থেকে ৩৭ কোটি ২২ লাখ ৩ হাজার ৯৬৮ টাকা (সুদাসলে) এবং ব্যাংকের কাছে বন্ধককৃত জমি বিক্রি করে ১ কোটি ৫০ লাখ টাকা (মোট ৩৮ লাখ ৭২ লাখ ৩ হাজার ৯৬৮ টাকা) ব্যাংক কর্মকর্তাদের সহযোগিতায় ঋণ নেন। এ ঘটনায় তাদের বিরুদ্ধে চার্জশিট দাখিলের অনুমোদন দিয়েছে দুদক।

দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য বলেন, শিগগিরই তদন্তকারী কর্মকর্তা মো. ইকবাল হোসেন আদালতে এ মামলার চার্জশিট জমা দেবেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com