বুধবার, ২০ মে ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
হামে আক্রান্ত ও উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যু রংপুরে গরুর আবাসিক হোটেল শেখ হাসিনার প্রতিও আমাদের ‘ইনসাফ’ থাকবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান ভারতের নাগরিকত্ব পেতে প্রতিবেশী দেশের নাগরিকদের পাসপোর্ট জমা দেওয়ার নিয়ম চালু ভারতের নাগরিকত্ব পেতে প্রতিবেশী দেশের নাগরিকদের পাসপোর্ট জমা দেওয়ার নিয়ম চালু সংসদ নির্বাচনে আনসার বাহিনী প্রশংসনীয় ভূমিকা পালন করেছে: প্রধানমন্ত্রী ভারতীয় চ্যানেলগুলোকে টেক্কা দেওয়ার মত চ্যানেল বাংলা টিভি পাকুন্দিয়ায় আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ নওগাঁয় সড়ক দুর্ঘটনায় প্রিয় শিক্ষিকার মৃত্যুর খবর শুনে ছাত্রীর মৃত্যু তাড়াইলে ৩ দিনব্যাপী ভূমি সেবা মেলার শুভ উদ্বোধন

গ্রুপ চ্যাম্পিয়ন হতে সহজ লক্ষ্য পেল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ১৮ জানুয়ারী, ২০২৩
  • ৭৯ বার পড়া হয়েছে
গ্রুপ চ্যাম্পিয়ন হতে সহজ লক্ষ্য পেল বাংলাদেশ

অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কাকে হারিয়ে দেয়ার পর যুক্তরাষ্ট্রের বিপক্ষেও দারুণ কিছু করবে বাংলাদেশ- এটা যেন প্রত্যাশিতই ছিল। যুক্তরাষ্ট্রের বিপক্ষে বাংলাদেশের শুরুটাও হয়েছে বেশ ভালো। অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপে টাইগ্রেসদের দুর্দান্ত বোলিংয়ে নির্ধারিত ২০ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে যুক্তরাষ্ট্র ১০৩ রানের বেশি করতে পারেনি। ফলে, গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার জন্য বাংলাদেশের প্রয়োজন ১০৪ রান।

বুধবার (১৮ জানুয়ারি) টস হেরে ফিল্ডিংয়ে নেমে বোলারদের নৈপুণ্যে যুক্তরাষ্ট্রকে ১০৩ রানে আটকে দেয় বাংলাদেশ। ব্যাটিংয়ে নেমে চতুর্থ ওভারে দিশা বিশ্বাসের শিকার হয়ে ব্যক্তিগত ৫ রানে প্যাভিলিয়নে ফেরেন লাসিয়া মুল্লাপুদি। এরপর দিশা ধিনগ্রা ও স্নিগ্ধা পল ধীরগতির ৫৭ রানের জুটি গড়েন।

এই দুজন ১৫তম ওভারে পরপর দুই বলে উইকেট হারান। স্বর্ণা আক্তারের থ্রোতে ২০ রান করে আউট হন দিশা। এর পরের বলেই ব্যক্তিগত ২৬ রান করে প্যাভিলিয়নে ফেরেন স্নিগ্ধা পল।

এরপর গীতিকা কোদালি ও ইসানি ভাঘেলার জুটিতে একশ ছাড়ায় যুক্তরাষ্ট্র। শেষ বলে ১৬ রানে মারুফা আক্তারের শিকার অধিনায়ক গীতিকা। ১৭ রানে অপরাজিত ছিলেন ইসানি। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ২ উইকেট নেন দিশা বিশ্বাস।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com