সোমবার, ১৮ মে ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে তিন দিনব্যাপী “ভূমিসেবা মেলা-২০২৬” শুরু ১৯ মে শেরপুরে হামের উপসর্গে শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি বেড়ে ৪৪ চিকিৎসকদের নিরাপত্তায় প্রতিটি হাসপাতালে সশস্ত্র কর্মী নিয়োগের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর বাংলাদেশ থেকে ৬ হাজার ড্রাইভার নেবে আরব আমিরাত জাবিতে প্রক্টর অফিসের পর রেজিস্ট্রার ভবনেও তালা হাম ও হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু ড. ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে রিট ১ জুলাই থেকেই পে-স্কেল বাস্তবায়নের নীতিগত সিদ্ধান্ত দিয়েছেন প্রধানমন্ত্রী ফেনীতে ক্লাবফুট শনাক্তে স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ বিভ্রান্তকারীদের বিভ্রান্তির ফাঁদে পা দেবেন না: প্রধানমন্ত্রী

মিরপুরে উচ্ছেদ অভিযানঃ তাবানী বেভারেজের জমি উদ্ধার

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী, ২০২৩
  • ৫৪৯ বার পড়া হয়েছে
মিরপুরে উচ্ছেদ অভিযানঃ তাবানী বেভারেজের জমি উদ্ধার

মিরপুরের চিড়িয়াখানা রোডে বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের মালিকানাধীন তাবানী বেভারেজ কোম্পানির জমিতে অবৈধ অবস্থানকারীদের বিরুদ্ধে উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করেছে মোবাইল কোর্ট।

বৃহষ্পতিবার ( ১৯ জানুয়ারি) সকাল ১০ টা হতে বিকাল ৪ টা পর্যন্ত এ উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হয়।

দীর্ঘদিন ধরে বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের মালিকানাধীন ঢাকার মিরপুরস্থ শাহ আলী থানাভুক্ত ৪৭৪, চিড়িয়াখানা রোডে অবস্থিত তাবানী বেভারেজ কোম্পানি লিঃ (পুরাতন কোকাকোলা) এর ৭.২৫ জমির মধ্যে ৩২ শতক জমিতে কিছু সংখ্যক বহিরাগত অবস্থান করছিলো। ফলে বীর মুক্তিযোদ্ধাদের কল্যাণার্থে উক্ত জায়গায় কোনো উন্নয়নমূলক কাজ করা সম্ভব হচ্ছিল না। একাধিকবার অভিযান পরিচালনার চেষ্টা করা হলেও নানা কারণে সেটি সম্ভব হয়নি। শেষ পর্যন্ত আজ (১৯ জানুয়ারি) অভিযান পরিচালনাপূর্বক অবৈধ দখলদারদের উচ্ছেদ করে জমি ট্রাস্টের নিয়ন্ত্রণে আনা হয়।

উচ্ছেদ অভিযান পরিচালনা করেন বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট তরফদার মোঃ আক্তার জামীল।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের ৫ প্লাটুন পুরুষ ও পুলিশ লাইন্স, মিরপুরের ১ প্লাটুন নারী পুলিশ সদস্য এবং শাহ আলী থানার পুলিশ সদস্যগণ মোবাইল কোর্ট পরিচালনায় তাকে সহায়তা প্রদান করেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com