সোমবার, ১৮ মে ২০২৬, ১২:২১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে তিন দিনব্যাপী “ভূমিসেবা মেলা-২০২৬” শুরু ১৯ মে শেরপুরে হামের উপসর্গে শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি বেড়ে ৪৪ চিকিৎসকদের নিরাপত্তায় প্রতিটি হাসপাতালে সশস্ত্র কর্মী নিয়োগের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর বাংলাদেশ থেকে ৬ হাজার ড্রাইভার নেবে আরব আমিরাত জাবিতে প্রক্টর অফিসের পর রেজিস্ট্রার ভবনেও তালা হাম ও হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু ড. ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে রিট ১ জুলাই থেকেই পে-স্কেল বাস্তবায়নের নীতিগত সিদ্ধান্ত দিয়েছেন প্রধানমন্ত্রী ফেনীতে ক্লাবফুট শনাক্তে স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ বিভ্রান্তকারীদের বিভ্রান্তির ফাঁদে পা দেবেন না: প্রধানমন্ত্রী

ডিজিটাল সেন্টার উদ্যোক্তা ফোরামের বাজিতপুর ও নিকলি উপজেলা কমিটি গঠন

মো: আল-আমীন, স্টাফ রির্পোর্টার
  • আপডেট সময় সোমবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৯০ বার পড়া হয়েছে
ডিজিটাল সেন্টার উদ্যোক্তা ফোরামের বাজিতপুর ও নিকলি উপজেলা কমিটি গঠন
ইউনিয়ন ডিজিটাল সেন্টারে কর্মরত উদ্যোক্তাদের সংগঠন ডিজিটাল সেন্টার উদ্যোক্তা ফোরাম কিশোরগঞ্জ জেলার বাজিতপুর ও নিকলি উপজেলার কমিটি গঠন করা হয়েছে।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকালে মোহাম্মদ আবুল কাসেম এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা ডিজিটাল সেন্টার উদ্যোক্তা ফোরামের সভাপতি মোঃ আঃ হেলিম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ জেলা ফোরামের উপদেষ্টা আনোয়ারুল কবির (খোকন), কিশোরগঞ্জ জেলা ডিজিটাল সেন্টার উদ্যোক্তা ফোরামের সাধারণ সম্পাদক শাহারিয়ার নাহিদ, তাড়াইল উপজেলা উদ্যোক্তা ফোরামের সহ-সভাপতি, জনাব সাকির হোসেন, জেলা উদ্যোক্তা ফোরামে সাংগঠনিক সম্পাদক যুবায়ের আহমেদ, কিশোরগঞ্জ সদর উপজেলা উদ্যোক্তা ফোরামের সভাপতি মোঃ সোহেল মিয়া, করিমগঞ্জ উপজেলা উদ্যোক্তা ফোরামের সভাপতি মোঃ শাহ আলম, হোসেন পুর উপজেলা উদ্যোক্তা ফোরামের সভাপতি মোঃইদ্রিস, মোঃ মোবারক হোসেন, জামান, আবু বাক্কার ছিদ্দিক প্রমুখ।

আলোচনা সভা শেষে আগামী ৩ (তিন) বছরের জন্য বাজিতপুর উপজেলা ফিরিজপুর ইউনিয়নের ডিজিটাল সেন্টার উদ্যোক্তা মোঃ কামাল হোসেন কে সভাপতি, গাজিরচর ইউনিয়নের ডিজিটাল সেন্টার উদ্যোক্তা মোঃ রকিব মিয়া কে সাধারণ সম্পাদক ও হিলচিয়া ইউনিয়নের ডিজিটাল সেন্টার উদ্যোক্তা মোঃ কাজল মিয়া কে সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত করা হয়।

অপরদিকে নিকলি উপজেলায় আগামী ৩ (তিন) বছরের জন্য নিকলী সদর উপজেলা ইউনিয়নের ডিজিটাল সেন্টার উদ্যোক্তা মোঃ শামসুল আলম কে সভাপতি, দামপাড়া ইউনিয়নের ডিজিটাল সেন্টার উদ্যোক্তা মোঃ মুন্না মিয়া কে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করা হয়।

সঞ্চালনায় ছিলেন ইউনিয়নের ডিজিটাল সেন্টার উদ্যোক্তা জয়ন্ত বর্মন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com