শুক্রবার, ০১ মে ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
এক সপ্তাহে শতভাগ শিশুকে হামের টিকার আওতায় আনা সম্ভব হবে: স্বাস্থ্যমন্ত্রী ট্রাম্পের ভবিষ্যৎবাণী নিয়ে ইরানের উপহাস: তেলের দাম ১৪০ ডলার হওয়ার হুঁশিয়ারি পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে ‘জাতীয় সম্পদ’ ঘোষণা ইরানের সর্বোচ্চ নেতার গভর্নরের পারফরমেন্স দেখতে বিরোধী দলকে অপেক্ষা করতে বললেন অর্থমন্ত্রী গণমাধ্যম স্বাধীনতা সূচকে ৩ ধাপ পেছাল বাংলাদেশ স্বপ্ন ডুবছে ঢলের পানিতে, দিশেহারা কিশোরগঞ্জের হাওর অঞ্চলের কৃষকরা বিএসইসি ও বীমা নিয়ন্ত্রক সংস্থা প্রধানের বয়সসীমা থাকছে না, সংসদে বিল পাস হাজীপুরে ভূমি অফিসের সীমানা জটিলতা, জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের ৭ সদস্য গ্রেপ্তার বদলগাছীতে হাট পরিষ্কার করলেন ছাত্রদল

পাঁচ দিনের সফরে কিশোরগঞ্জে রাষ্ট্রপতি

ডেস্ক নিউজ
  • আপডেট সময় সোমবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৭৭ বার পড়া হয়েছে
পাঁচ দিনের সফরে কিশোরগঞ্জে রাষ্ট্রপতি

কিশোরগঞ্জের হাওরের মিঠামইন উপজেলায় নিজ বাড়িতে পৌঁছেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে তিনি ঢাকা থেকে হেলিকপ্টারে করে মিঠামইন হেলিপ্যাডে নামেন।

পরে সেখান থেকে নিজ বাসভবনে পৌঁছানোর পর রাষ্ট্রপতিকে গার্ড অব অনার দেওয়া হয়।

২৭ ফেব্রুয়ারি থেকে ০৩ মার্চ পর্যন্ত পাঁচদিনের সফরে নিজ জেলা কিশোরগঞ্জে এসেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। তিনি হাওরের নিজ উপজেলা মিঠামইন ছাড়াও করিমগঞ্জ ও কিশোরগঞ্জ সদর উপজেলা সফর করবেন।
এদিকে জানা গেছে, দীর্ঘ দুই যুগ পর মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সকালে মিঠামইন উপজেলায় আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি এ উপজেলার বীর মুক্তিযোদ্ধা আবদুল হামিদ সেনানিবাস উদ্বোধন করবেন।

ওই দিন বিকেলে তিনি আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বক্তব্য দেবেন।

রাষ্ট্রপতির পারিবারিক একটি সূত্র জানায়, মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেহমান হয়ে রাষ্ট্রপতির কামালপুরের বাড়ি আসবেন। সেখানে প্রধানমন্ত্রীর জন্য থাকবে মধ্যাহ্নভোজের আয়োজন। প্রধানমন্ত্রীর খাবারের মেন্যুতে হাওরের মাছ ও অষ্টগ্রামের বিখ্যাত পনির থাকবে বলে জানা গেছে।

এর আগে ১৯৯৮ সালে মিঠামইনে এসেছিলেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com